নিউইয়র্ক ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমার একটাই বদ অভ্যাস বারবার চুলে হাত দিই: ঋতুপর্ণা সেনগুপ্ত

  • আপডেটের সময় : ০৪:৫৮:০৩ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পোশাক নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন অভ্যাস— সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কারণে প্রায়ই সমালোচনা ও ট্রলের মুখে পড়েন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার দীর্ঘদিনের একটি ব্যক্তিগত অভ্যাস নিয়ে নেটিজেনদের কটাক্ষের জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি পরিচালক চৈতি ঘোষালের নতুন সিনেমা ‘নেভার মাইন্ড’ মুক্তি পেয়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও অভিনেতা অমর্ত্য। তবে সিনেমাটির চেয়ে প্রিমিয়ারে অভিনেত্রীর পোশাক নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনা হয়।

তবে শুধু পোশাক নয়, সাক্ষাৎকার বা ক্যামেরার সামনে কথা বলার সময় বারবার চুলে হাত দেওয়ার অভ্যাস নিয়েও প্রায়ই ট্রলের শিকার হন ঋতুপর্ণা। বিষয়টি নিয়ে নেটিজেনদের একাংশ নানা রসিকতা করেন। কেউ কেউ তাকে মাথা ন্যাড়া করার পরামর্শও দিয়েছেন। আবার অনেকের দাবি, ক্যামেরার সামনে বাড়তি মনোযোগ আকর্ষণের জন্যই নাকি তিনি এমন করেন।

এসব সমালোচনার জবাবে নিজের অভ্যাসের ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। ঋতুপর্ণা বলেন, ‘আমার একটাই বদ অভ্যাস— কথা বলতে বলতে বারবার চুলে হাত দিই। আমার সবসময় মনে হয়, চুলটা যেন ঠিকভাবে সেট নেই। তাই বারবার হাত দিয়ে দেখি সব ঠিক আছে কি না।’

তিনি জানান, এই অভ্যাস নতুন নয়, বরং ছোটবেলা থেকেই তার মধ্যে রয়েছে। তবে এটি সবসময় হয় না।

ঋতুপর্ণার ভাষায়, ‘এটা আমার অনেক ছোটবেলার বদ অভ্যাস। তবে সব সময় এমন হয় না। ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন জানি নিজে থেকেই সচেতন হয়ে যাই। তখন অজান্তেই বারবার চুলে হাত দিয়ে ফেলি। একা থাকলে কিন্তু এতটা চুলে হাত দিই না।’

সুত্র: হিন্দুস্তান টাইমস 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

উত্তর কোরিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে আটক মার্কিন ভূকম্পনবিদ

যুদ্ধের মধ্যেই রাশিয়ার ওপর শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

১৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আমার একটাই বদ অভ্যাস বারবার চুলে হাত দিই: ঋতুপর্ণা সেনগুপ্ত

আপডেটের সময় : ০৪:৫৮:০৩ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬