নিউইয়র্ক ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনফান্তিনোকে ‘হেয় করার ষড়যন্ত্র’ চলছে, দাবি ফিফার

  • আপডেটের সময় : ০৭:৫০:০৬ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ‘হেয় করার জন্য সংঘবদ্ধ ও চলমান প্রচেষ্টা’ চলছে বলে অভিযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শনিবার (৮ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, ইনফান্তিনোকে ঘিরে সম্প্রতি প্রকাশিত কিছু অভিযোগ ‘ভিত্তিহীন’ এবং ‘মিথ্যা’।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ফিফার বর্তমান সভাপতি ইনফান্তিনো উয়েফার মহাসচিব থাকাকালে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন এবং ওই নারীকে পরে উয়েফা থেকে আর্থিক সুবিধাসহ চাকরি দেন। তবে ফিফার এক মুখপাত্র টেলিগ্রাফকে জানান, ইনফান্তিনো অভিযোগগুলো ‘দৃঢ়ভাবে অস্বীকার’ করেছেন এবং এগুলো ‘সম্পূর্ণ অসত্য’।

এরপর ফিফার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘ভিত্তিহীন দাবি এবং স্পষ্টতই মিথ্যা তথ্য’কে সত্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। সংস্থাটি আরও বলেছে, ‘অনুমান ও ইঙ্গিতকে কখনোই তথ্য হিসেবে তুলে ধরা উচিত নয়।’

ইনফান্তিনোকে ঘিরে বিতর্কের মধ্যে সবচেয়ে বড় বিষয় হয়ে উঠেছে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা। সেটি শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেলেও এ নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং ইউরোপের বিভিন্ন ফুটবল ফেডারেশনের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্কের টানাপোড়েন বেড়েছে।

উয়েফা জানিয়েছে, তারা ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়েছে। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেসও ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন।এদিকে, ফিফার বিভিন্ন অনুষ্ঠানে বয়কট করার হুমকি এখনো প্রত্যাহার করেনি উয়েফা। এফএফই পরিকল্পনাটি ভবিষ্যতে আবারও ফিরিয়ে আনা হবে না; এমন নিশ্চয়তাও তারা এখনো পায়নি বলে জানিয়েছে ইউরোপীয় সংস্থাটি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর

নতুন প্রেসিডেন্টের প্রথম দিনেই কলম্বিয়ায় বোমা হামলা

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইনফান্তিনোকে ‘হেয় করার ষড়যন্ত্র’ চলছে, দাবি ফিফার

আপডেটের সময় : ০৭:৫০:০৬ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬