নিউইয়র্ক ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের 

  • আপডেটের সময় : ০৭:৪৯:২২ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের জন্য সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ আরও কঠিন হয়ে গেছে। এতে টানা তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের পথে দুবারের চ্যাম্পিয়নরা।

আফ্রিকা মহাদেশে হতে যাওয়া এই আসরে খেলবে মোট ১৪টি দল। এর মধ্যে সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। আরও আটটি দল চূড়ান্ত হবে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের ভিত্তিতে।

আয়োজকদের মধ্যে জিম্বাবুয়ে আবার র‍্যাংকিংয়ে সেরা আটে নেই। যে কারণে র‍্যাংকিংয়ের সেরা ৯–এ থাকলেও একটি দলের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হবে।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে আছে ১০ নম্বরে, তাদের রেটিং ৭৭। অন্যদিকে, ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং ৮৩। আটে থাকা আফগানিস্তানের রেটিং ৯০। বিশ্বকাপে সরাসরি খেলতে এই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত সেরা ৯–এ থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। 

৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে বাকি দুটি। এই দুই ওয়ানডের প্রতিপক্ষ ভারত। তা–ও ভারতের মাটিতেই। কাজটা যে কঠিন হতে যাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। আর ভারতের বিপক্ষে সিরিজটিতে জিতলেও ওয়েস্ট ইন্ডিজের সেরা আটে ঢোকা হবে না। এমনকি ৯ নম্বরও প্রায় অসম্ভব।

কারণ, বাংলাদেশের সঙ্গে ব্যবধান ৬ রেটিং পয়েন্টের। এ সময়ে বাংলাদেশের কোনো ওয়ানডে নেই। ম্যাচ না থাকার অর্থ রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ যেমন নেই, আবার কমে যাওয়ার ঝুঁকিও নেই। আর ক্যারিবীয়দের জন্য দুই ম্যাচ জিতে ব্যবধান পুষিয়ে ফেলাও কার্যত অসম্ভব।

মূলত আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ের কারণেই এই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়েছে আফগানরা। এতে ৮ নম্বরে থাকা আফগানিস্তান আছে সুবিধাজনক অবস্থানে। এরই মধ্যে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড় থেকে ছিটকে গেছে আয়ারল্যান্ড। এই লড়াইয়ে টিকে থাকতে সিরিজে ৫–০ ব্যবধানে জিততে হতো তাদের। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরই তারা দৌড় থেকে ছিটকে যায়। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর

নতুন প্রেসিডেন্টের প্রথম দিনেই কলম্বিয়ায় বোমা হামলা

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আবারও সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের 

আপডেটের সময় : ০৭:৪৯:২২ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬