নিউইয়র্ক ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

  • আপডেটের সময় : ০৭:২২:৩৪ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফ্রান্স ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান। কোচ হিসেবে দেশের মাটিতে তার প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এক দিনেরও কম সময়ে!আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগের ম্যাচে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স।

৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক ‘স্তাদ দ্য ফ্রান্স’ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের কোনো টিকিট আর বাকি নেই বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

দীর্ঘ ১৪ বছর দায়িত্বে থাকার পর সরে দাঁড়ান দিদিয়ের দেশম। এরপর  ফ্রান্স দলের নতুন কোচ হয়েছেন জিদান। সবাই আশা করছেন, জিদানের হাত ধরে ফ্রান্স আবারও বিশ্ব ও ইউরোপীয় ফুটবলের ট্রফি জিতবে।

আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের মাটিতে নেশনস লিগে খেলবে ফ্রান্স। এর তিন দিন পর একই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তার দল। ম্যাচটি হবে বেলজিয়ামে।

তবে ঘরের মাঠে জিদানকে প্রথমবার জাতীয় দলের কোচের ভূমিকায় দেখা যাবে ২ অক্টোবর প্যারিসে। এরপর ৫ অক্টোবর প্যারিসেই বেলজিয়ামের বিপক্ষে ফিরতি ম্যাচ। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, সেই ম্যাচেরও প্রথম ক্যাটাগরির সামান্য কয়েকটি টিকিট ছাড়া সব বিক্রি হয়ে গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পাকিস্তানে বিক্ষোভস্থলের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

আপডেটের সময় : ০৭:২২:৩৪ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬