নিউইয়র্ক ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতির খবর পেয়েই ট্রাম্পকে সৌদি যুবরাজের ফোন

  • আপডেটের সময় : ০৭:৩২:০৫ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের জল্পনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বিঘ্নের ঘটনার পর ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার হামলার আশঙ্কা থাকলেও শেষ মুহূর্তে তিনি পরিকল্পনাটি স্থগিত করেন। তবে সেটি পুরোপুরি বাতিল করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজ ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত না করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সৌদি আরব সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটনের কাছে বিস্তারিত ব্যাখ্যাও চেয়েছে।

এদিকে ইরান আগেই সতর্ক করে জানিয়েছে, দেশটির ওপর নতুন করে হামলা হলে তারা ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে পারে।

এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস এবং ওয়াশিংটনে সৌদি আরবের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া পায়নি অ্যাক্সিওস।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতির খবর পেয়েই ট্রাম্পকে সৌদি যুবরাজের ফোন

আপডেটের সময় : ০৭:৩২:০৫ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬