নিউইয়র্ক ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজের জন্মদিনই জানতেন না ধানুশ, দাবি মানতে নারাজ নেটিজেনরা

  • আপডেটের সময় : ০৬:২১:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশের একটি মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, চতুর্থ শ্রেণিতে পড়ার আগ পর্যন্ত তিনি নিজের জন্মদিনের তারিখ জানতেন না।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ৪৩তম জন্মদিন উপলক্ষে চেন্নাইয়ে আয়োজিত একটি রক্তদান অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন ধানুশ।

অভিনেতা জানান, ছোটবেলায় স্কুলে সহপাঠীদের জন্মদিন পালন করতে দেখে তারও জন্মদিন উদযাপন করার ইচ্ছে হতো।

ধানুশ বলেন, ‘আমি দেখতাম, বন্ধুরা জন্মদিনে রঙিন পোশাক পরে আসত এবং সবাইকে চকোলেট দিত। বিষয়টি আমার খুব ভালো লাগত। কিন্তু চতুর্থ শ্রেণিতে পড়ার আগে পর্যন্ত আমি জানতাম না আমার জন্মদিন কবে।’ 

তিনি আরো জানান, পরে তার বোন বাবা-মায়ের কাছ থেকে তার জন্মদিনের তারিখ জেনে তাকে জানিয়েছিলেন।

শৈশবের দিনগুলোর কথা বলতে গিয়ে ধানুশ আরো জানান, তার পরিবার সাধারণত শুধু দীপাবলি ও পঙ্গল উৎসবের সময় নতুন পোশাক কিনত। তিনি বলেন, ‘অনেক অনুরোধ করে একবার একটি রঙিন পোশাক কিনেছিলেন। সেই সঙ্গে নিজের জমানো টাকা দিয়ে স্কুলের সহপাঠী ও শিক্ষকদের জন্য চকোলেটও কিনেছিলেন।’

ধানুশ বলেন, ‘সেদিন রঙিন পোশাক পরে স্কুলে গিয়ে এবং সবাইকে চকোলেট দিয়ে নিজেকে খুব বিশেষ মনে হয়েছিল।’

অভিনেতা জানান, ছোটবেলায় জন্মদিন নিয়ে অনেক আগ্রহ থাকলেও এখন আর সেভাবে উদযাপন করেন না।

তবে ধানুশের এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন। অনেকেই জানতে চেয়েছেন, চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজের জন্মদিনের তারিখ না জানা কিভাবে সম্ভব?

এর আগে ‘ইডলি কাদাই’ সিনেমার প্রচারণার সময় শৈশবের সংগ্রাম নিয়ে ধানুশের একটি বক্তব্য নিয়েও আলোচনা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন, ছোটবেলায় ইডলির জন্য টাকা জোগাড় করতে ফুল বিক্রি করতেন।

এদিকে কাজের দিক থেকে ধানুশের সামনে রয়েছে কয়েকটি নতুন সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ওএম অধ্যায় ১ – উধিরাম: দ্য ব্লাড উড’ এবং ‘থামিঝ মুরুগান’।

সূত্র: এনডিটিভি মুভিস অবলম্বনে

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

স্পেনে দাবানল পরিস্থিতির উন্নতি হওয়ায় জরুরি অবস্থা প্রত্যাহার

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, চলছে উদ্ধার অভিযান

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজের জন্মদিনই জানতেন না ধানুশ, দাবি মানতে নারাজ নেটিজেনরা

আপডেটের সময় : ০৬:২১:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬