নিউইয়র্ক ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে নতুন পরিকল্পনা মাস্কের

  • আপডেটের সময় : ০৮:০২:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনকে সামনে রেখে আবারও রাজনৈতিক তৎপরতা বাড়াচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন তিনি। তবে কয়েক মাসের মধ্যেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। 

কিন্তু এবার ট্রাম্পের ঘোর বিপদে আবারও এগিয়ে এসেছেন এই মার্কিন ধনকুবের। ইরান যুদ্ধ শুরু করে ব্যাপক চাপে আছেন ট্রাম্প। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে নতুন পরিকল্পনা নিয়ে হাজির হয়েছেন মাস্ক।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পপন্থী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘আমেরিকা প্যাক’ (America PAC) আবারও সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন মাস্ক। সে সময় সংগঠনটি রিপাবলিকানদের পক্ষে প্রচারে ২৬০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছিল।

এবারের পরিকল্পনায় রিপাবলিকান সমর্থকদের ভোটকেন্দ্রে আনতে ব্যাপক প্রচারণার ওপর জোর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বাড়ি বাড়ি গিয়ে প্রচার, ডিজিটাল বিজ্ঞাপন এবং ডাকযোগে প্রচারণা পরিচালনা করবে আমেরিকা প্যাক।

বিশেষভাবে এমন রক্ষণশীল ভোটারদের লক্ষ্য করা হবে, যারা প্রেসিডেন্ট নির্বাচন নয়—এমন বছরগুলোতে সাধারণত ভোট দিতে কম আগ্রহী। তাদের ভোটদানে উৎসাহিত করাই হবে এই প্রচারণার মূল উদ্দেশ্য।

এবার এই উদ্যোগে মাস্ক কত অর্থ ব্যয় করবেন, সে বিষয়ে তার প্রতিনিধিরা কোনো নির্দিষ্ট তথ্য দেননি। তবে ২০২৪ সালের নির্বাচনে তার বড় অঙ্কের অর্থায়নের নজির বিবেচনায় বিশ্লেষকদের ধারণা, এবারও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হতে পারে।

২০২৪ সালের নির্বাচনে ভোটারদের সংগঠিত করে রিপাবলিকানদের প্রচারণায় আমেরিকা প্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ফলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনেও মাস্কের এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে নতুন পরিকল্পনা মাস্কের

আপডেটের সময় : ০৮:০২:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬