নিউইয়র্ক ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চেন্নাইয়ের সফল কোচকে নিয়োগ দিলো ইংল্যান্ড

  • আপডেটের সময় : ০৭:৪৯:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। এর আগে কখনো কোনো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেননি তিনি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বেশ পরিচিত মুখ সাবেক এই কিউই অধিনায়ক। 

চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হিসেবে ১৭ বছর দায়িত্ব পালন করেছেন ফ্লেমিং। তার অধীনে রেকর্ড পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি।

নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর তারই স্বদেশি ফ্লেমিংকে দায়িত্ব দিলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংলিশদের কোচ হতে পেরে বেশ খুশি ফ্লেমিং। তিনি বলেন, ‘এটি বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ কোচিং পদ এবং এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’

আগামী ১৯ আগস্ট শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফ্লেমিং দায়িত্বে থাকছেন না। এই সময় ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক।  ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি শুরু করবেন ফ্লেমিং। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

স্পেনে দাবানল পরিস্থিতির উন্নতি হওয়ায় জরুরি অবস্থা প্রত্যাহার

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, চলছে উদ্ধার অভিযান

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চেন্নাইয়ের সফল কোচকে নিয়োগ দিলো ইংল্যান্ড

আপডেটের সময় : ০৭:৪৯:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬