নিউইয়র্ক ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

  • আপডেটের সময় : ১০:২৭:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোট যেন পিছু ছাড়ছে না লিটন দাসকে। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। চোট থেকে এখনও সেরে ওঠেননি লিটন। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুই ওয়ানডেতে খেলা হচ্ছে না তার।

চোটের কারণে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি লিটনের। তিনি না থাকায় অধিনায়কত্ব করেছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দলে তাকে রাখার কথা থাকলেও পরে চোটের কারণেই সরিয়ে নেওয়া হয়। এবার জানা গেছে, ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না লিটনের।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। লিটনের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বুধবারই টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশে পাড়ি দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ফলে দ্বিতীয় ওয়ানডের একাদশে ইমনকে না দেখার সম্ভাবনাই বেশি।

এদিকে বিসিবির বিবৃতিতে ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘লিটন প্রথম ওয়ানডে মিস করেছিল এবং এখনও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নয়। বৃহস্পতিবার তার ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু ফল সন্তোষজনক ছিল না। সামনে টানা দুটি ওয়ানডে রয়েছে। তাই এই সিরিজে খেলার মতো পর্যাপ্ত উন্নতি সে করতে পারবে বলে আমরা মনে করছি না।’

প্রথম ম্যাচে ২৫ রানে হেরে ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার ৯ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব মাঠে হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল

মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন, প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান

১১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

আপডেটের সময় : ১০:২৭:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬