নিউইয়র্ক ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফা সভাপতি হিসেবেই

  • আপডেটের সময় : ০৫:১৭:০৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রিসহ নানা বিতর্কিত সিদ্ধান্তের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রক্রিয়াগত ভুল স্বীকার করলেও পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মরক্কোর সালেতে ফিফার আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নীতি নির্ধারকেরা ইনফান্তিনোর প্রতি তাদের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন।

বুধবার রাতে ফিফার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ইনফান্তিনো এবং ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রমের স্বাক্ষর দেখা যায়। যদিও এর ঠিক আগের দিনই মহাসচিব গ্রাফস্ট্রম ফিফার স্টাফদের উদ্দেশ্যে পাঠানো এক ইমেইলে ইনফান্তিনোর এই প্রস্তাবকে “দুঃখজনক ও অনভিপ্রেত” বলে অভিহিত করেছিলেন। তবে জরুরি বৈঠকের পর উভয় পক্ষকে ঐক্যবদ্ধ অবস্থানেই দেখা গেছে।

ভুলের স্বীকৃতি ও ক্ষমা প্রার্থনা
প্রকাশিত চিঠিতে ইনফান্তিনো প্রকাশ্যে নিজের ভুলের কথা স্বীকার করে বলেন:

“আমরা স্বীকার করছি যে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ গঠনের প্রস্তাবিত প্রক্রিয়ায় বেশ কিছু ভুল হয়েছে। ফিফা কাউন্সিল এবং সদস্য সংস্থাগুলো যাতে কোনোভাবে নিজেদের উপেক্ষিত মনে না করে, সেটি নিশ্চিত করা উচিত ছিল। মিডিয়াতে পরিকল্পনাটি ফাঁস হওয়ার পর পরিস্থিতি যেভাবে সামাল দেওয়া হয়েছে, সেখানেও ভুল ছিল। আমরা এই অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।”

তবে ফিফা সভাপতির পদত্যাগের দাবি উঠলেও ফুটবলের গভর্নিং বডি তা সরাসরি নাকচ করে দিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, ‘২১১টি সদস্য দেশের ভোটে নির্বাচিত একমাত্র কর্মকর্তা হিসেবে জিয়ানি ইনফান্তিনোর ওপর মহাসচিব ও ম্যানেজমেন্ট বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে।’

একই সাথে ফিফার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, পরিকল্পনাটি যেহেতু প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তাই এরপর ফিফার ভাবমূর্তি বা সুশাসনের ওপর কোনো আক্রমণ সহ্য করা হবে না এবং প্রয়োজনে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ইনফােন্তিনো বুধবার দিনভর ফিফার জেনারেল সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এবং প্রধান আইনি কর্মকর্তা এমিলিও গার্সিয়া সিলভেরোর সঙ্গে আলোচনা করেন বলে জানিয়েছে বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। সেখানে উয়েফা এবং উত্তর আমেরিকার কনফেডারেশন কনকাকাফ -এর ক্রমবর্ধমান সমালোচনার মুখেও নিজের পদে বহাল থাকার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, এই দুই সংস্থাই ফিফার অভ্যন্তরীণ সুশাসন ও ব্যবস্থাপনা পর্যালোচনার দাবি জানিয়েছে।

সংহতি প্রকাশের অংশ হিসেবে বুধবার মালাউই বনাম জাম্বিয়া নারী আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্বের ম্যাচে ইনফােন্তিনো এবং গ্রাফস্ট্রমকে একসঙ্গে দেখা যায়। 

নিজের কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার আরেকটি ইঙ্গিত হিসেবে ইনফােন্তিনো বৃহস্পতিবার কলম্বিয়ার ক্যালি শহরে দেশটির নতুন প্রেসিডেন্ট অ্যাবেলিয়ার্ডো দে লা এসপ্রিয়েলার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে উড়াল দেবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

খাবারের নিম্নমান ও ট্রলিং নিয়ে নিউইয়র্কের রাফা স্পাইসি কটেজ ঘিরে প্রবাসীদের ক্ষোভ

ট্রাম্পের গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি: নেতানিয়াহু

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফা সভাপতি হিসেবেই

আপডেটের সময় : ০৫:১৭:০৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬