নিউইয়র্ক ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে নিয়ে অবস্থান বদল, ক্ষমা চাইলেন আসিফ আকবর

  • আপডেটের সময় : ০৫:২৩:১৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নিজের আগের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবকে ইঙ্গিত করে আসিফ আকবর লেখেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’

মূলত সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে এই স্ট্যাটাস দিয়েছে আসিফ আকবর। বুধবার (৫ আগস্ট) ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন সাকিব আল হাসান, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়।

এর আগে অবশ্য সাকিবের প্রতি প্রকাশ্য সমর্থন ও প্রশংসা করেছিলেন আসিফ আকবর। চলতি বছরের মার্চে সাকিবের ৩৯তম জন্মদিন উপলক্ষে লন্ডনে তার সঙ্গে কেক কাটার একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে আসিফ আকবরকে সাকিবের জন্মদিন উদযাপন করতে দেখা যায় এবং তিনি তাকে ‘নবাব’ বলেও সম্বোধন করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাকিবকে নিয়ে অবস্থান বদল, ক্ষমা চাইলেন আসিফ আকবর

আপডেটের সময় : ০৫:২৩:১৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬