নিউইয়র্ক ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক পর্নো তারকা থেকে এখন কলম্বিয়ার সিনেটর এই অভিনেত্রী

  • আপডেটের সময় : ০৬:২০:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কলোম্বিয়ার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ়, মঞ্চনামে পরিচিত আমারান্তা হাঙ্ক। মার্চের সংসদীয় নির্বাচনে জয়ী হয়ে গত ২০ জুলাই বোগোতায় সিনেটর হিসেবে শপথ নিয়েছেন তিনি। বামপন্থী জোট ‘হিস্টোরিক প্যাক্ট’-এর প্রতিনিধি হিসেবে ৩৩ বছর বয়সী এই রাজনীতিক আগামী চার বছর নর্তে দে সান্তান্দের অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পেশাজীবনে এ চড়াই–উতরাইয়ের গল্পটা দেইসি আলেজান্দ্রা ওমানা অর্টিজের। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার একজন বামপন্থী রাজনীতিক তিনি। সম্প্রতি দেশটির পার্লামেন্টের সিনেটর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন। দেশে–বিদেশে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দেইসির নাম।

কলম্বিয়ার সংবাদমাধ্যমগুলো জানায়, রাজধানী বোগোতায় স্থানীয় সময় গত সোমবার বামপন্থী রাজনৈতিক দল হিস্টোরিক প্যাক্ট ফর কলম্বিয়ার হয়ে সিনেটর পদে শপথ নিয়েছেন দেইসি।

২০১৭ সালে সাংবাদিকতা ছেড়ে পর্নোজগতে প্রবেশ তার। সেখানে ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিত ছিলেন। বছর দুয়েকের মাথায় তারকাখ্যাতি ছেড়ে দেইসি রাজপথের রাজনীতি বেছে নেন। পুরোদস্তুর রাজনীতিক বনে যান। এখন প্রাপ্তবয়স্কদের সিনেমা নির্মাণে জড়িত ব্যক্তিদের সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত করতে লড়ছেন।

গত মার্চে কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার অঞ্চল থেকে সিনেটর নির্বাচিত হন দেইসি। সোমবার শপথ নিলেন। প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কাজ করা ব্যক্তিদের জন্য কোম্পানি ও এজেন্সির শোষণ থেকে রক্ষা পেতে আইনি সুরক্ষা প্রয়োজন বলে মনে করেন দেইসি।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সিনেটে গিয়ে এ খাতের কর্মীদের জন্য সুস্পষ্ট শ্রমনীতি, স্বাস্থ্যসেবা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি নারীর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায়ও আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর তার অতীত পেশা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়। তবে সেই সমালোচনার জবাবে দেইসি প্রশ্ন তোলেন, প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পে কাজ করা একজন নারী কেন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না?

ইতালির সাবেক আইনপ্রণেতা ইলোনা স্ট্যালারের উদাহরণ দেন তিনি। রেডিও উপস্থাপক হিসেবে পরিচিতি পাওয়ার পর চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান স্ট্যালার। পরে তিনিও ইতালির পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।

কলম্বিয়ার বর্তমান রাজনীতিতে হিস্টোরিক প্যাক্ট অন্যতম প্রভাবশালী রাজনৈতিক জোট। দেশটির জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সর্বশেষ সিনেট নির্বাচনে জোটটি মোট ভোটের ২২ দশমিক ৭২ শতাংশ পেয়ে ২৫টি আসনে জয়ী হয়। ৪৪ লাখের বেশি ভোট পাওয়া জোটটি বর্তমানে দেশটির অন্যতম বৃহৎ সংসদীয় জোট।

কুকুটা শহরে জন্ম নেওয়া দেইসি জানিয়েছেন, তার আইন প্রণয়ন কর্মসূচিতে মানসিক স্বাস্থ্য এবং যৌন নির্যাতন প্রতিরোধের বিষয়ও গুরুত্ব পাবে।

এক ভাষণে তিনি বলেন, ‘অভিজ্ঞতা আমাকে বৈষম্য, স্বাধীনতার সংগ্রাম এবং গণ-অর্থনীতি বুঝতে সাহায্য করেছে। আমার অভিজ্ঞতালব্ধ যুক্তি দিয়ে সরাসরি আইন প্রণয়ন সংক্রান্ত বিতর্কে সমস্ত দাবি তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি।’

তিনি বলেন, ‘সমস্যা হলো, সমাজ প্রাপ্তবয়স্কদের আধেয় ঠিকই দেখে, কিন্তু ক্ষমতার জায়গায় আমাদের কথা বলার সুযোগ দিতে মোটেই রাজি নয়,’ বলেন সাবেক এই পর্নো তারকা।

বামপন্থী সিনেটর দেইসি এখন মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পক্ষে কাজ করছেন; সেই সঙ্গে যৌন নির্যাতন প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে প্রচারণা চালাচ্ছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

স্পেনে দাবানল পরিস্থিতির উন্নতি হওয়ায় জরুরি অবস্থা প্রত্যাহার

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, চলছে উদ্ধার অভিযান

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাবেক পর্নো তারকা থেকে এখন কলম্বিয়ার সিনেটর এই অভিনেত্রী

আপডেটের সময় : ০৬:২০:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬