নিউইয়র্ক ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনেক সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’, আগস্টেই চালুর পরিকল্পনা

  • আপডেটের সময় : ০৬:০৮:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সেবা সম্প্রসারণে সরকার বিভিন্ন ধরনের কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে চালু করা হচ্ছে ‘প্রবাসী কার্ড’। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে এই কার্ড চালু হতে পারে।

প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা ডুয়েল কারেন্সি সুবিধা পাবেন। একই সঙ্গে অনলাইন শপিংয়ের সুবিধাও থাকবে। কার্ডটি দেশে যেমন ব্যবহার করা যাবে, তেমনি বিদেশেও ব্যবহারের সুযোগ থাকবে।

এই কার্ডধারীরা বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে মূল্যছাড়ও দেওয়া হবে। বিমানের টিকিট ও হোটেল ভাড়ায় ছাড়ের সুবিধা থাকছে। দেশে গড়ে ওঠা বিভিন্ন প্রবাসী সিটি ও আবাসন প্রকল্পেও কার্ডধারীদের জন্য বিশেষ অগ্রাধিকার রাখার পরিকল্পনা রয়েছে।

প্রবাসী কার্ডে বিএমইটি-সংশ্লিষ্ট বীমা ও পুনর্বাসন সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে। এর আওতায় আর্থিক ক্ষতিপূরণ, সামাজিক সুরক্ষা এবং রেমিট্যান্সে অতিরিক্ত সরকারি প্রণোদনার সুবিধা দেওয়া হবে।

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘প্রবাসীদের জন্য যে রেমিট্যান্স প্রণোদনা দেওয়া হচ্ছে, অর্থাৎ বর্তমানে যে আড়াই শতাংশ দেওয়া হচ্ছে, সেটি এই কার্ডধারীদের জন্য ৩ শতাংশ করার একটি সিদ্ধান্ত রয়েছে। প্রাথমিকভাবে আমরা এ বছরের মধ্যে দুই লাখ মানুষের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্য নিয়েছি। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে আমরা পাঁচ হাজার মানুষকে কয়েকটি দেশে এই কার্ড দেব। আমাদের লক্ষ্য হচ্ছে, আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই এটি চালু করা।’

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়া-প্রবাসী পাভেল সারওয়ার। তিনি বলেন, ‘প্রবাসী কার্ডে যে সব সুযোগ-সুবিধা থাকবে, সেগুলো যদি প্রবাসীরা পেতে শুরু করেন, তাহলে আমি বিশ্বাস করি, দেশে বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ আরও বৃদ্ধি পাবে। আমি আশা করব, এর আগে বিগত সরকারগুলোর সময়ে বিএমইটি কার্ড নিয়ে যেমন অনেক হয়রানির শিকার হতে হয়েছে এবং নানাবিধ জটিলতার সম্মুখীন হতে হয়েছে, প্রবাসী কার্ডের ক্ষেত্রে তেমন কোনো জটিলতা থাকবে না।’

সরকারি সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাস ও মিশনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রবাসীদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অনেক সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’, আগস্টেই চালুর পরিকল্পনা

আপডেটের সময় : ০৬:০৮:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬