নিউইয়র্ক ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পেজেশকিয়ান

  • আপডেটের সময় : ০৫:৪৫:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা (অবরোধ) এবং তেল বিক্রি থেকে আয় কমে যাওয়াকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত এক বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। খবর আল জাজিরার।

পেজেশকিয়ান বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে পণ্য আমদানিতে আগের তুলনায় বেশি সময় ও অর্থ ব্যয় হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাজারে, বাড়ছে পণ্যের দাম।

তিনি বলেন, ‘জীবনযাত্রার ব্যয় ও পণ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক। আগে আমরা জাহাজে করে পণ্য আনতাম। এখন পণ্যগুলোকে আমাদের কাছে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে উৎপাদিত পণ্যের খরচ বেড়ে গেছে।’

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশটির রাজস্ব আয়ও কমে গেছে। আগে তেল বিক্রি থেকে উল্লেখযোগ্য আয় হলেও বর্তমানে সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে।

পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, শিল্পকারখানায় বোমা হামলার কারণেও সরকারের রাজস্ব কমেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের বেশ কয়েকটি কারখানা ধ্বংস হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠান থেকে আগের মতো কর আদায় করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র ও ইসরাইল) বেশ কয়েকটি কারখানা ধ্বংস করেছে। ফলে আগের মতো সেসব প্রতিষ্ঠান থেকে কর আদায় করাও সম্ভব হচ্ছে না।’

তবে এসব সংকটের মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হবে বলে মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পেজেশকিয়ান

আপডেটের সময় : ০৫:৪৫:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬