নিউইয়র্ক ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘অশালীন’ ভিডিও ভাইরালের পর প্রাথমিকের দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

  • আপডেটের সময় : ০৮:১৭:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর রোববার (৩০ আগস্ট) বরখাস্ত করা হয় তাদের।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইশরাত নাসিমা হাবীবের সই করা দুটি পৃথক আদেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের। 

আদেশে বলা করা হয়, অভিযুক্তদের নৈতিকতা স্খলন এবং অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে ছড়িয়ে পড়ায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্ত থাকাকালে বিধি মোতাবেক দুজন খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি গত বছরের ডিসেম্বরের। বিদ্যালয় চলাকালে বিদ্যালয়ের অফিসকক্ষেই ছিলেন ওই দুই শিক্ষক। এ সময় ভিডিওটি ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২৫ আগস্ট দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘অশালীন’ ভিডিও ভাইরালের পর প্রাথমিকের দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

আপডেটের সময় : ০৮:১৭:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬