নিউইয়র্ক ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘অ্যাভাটার’-এর রেকর্ড ভেঙে মুক্তির ৭ বছর পর বিশ্ব বক্স অফিসের শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

  • আপডেটের সময় : ১২:২৯:৫২ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিনেমা মুক্তির সাত বছর পরও যেন কমেনি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দাপট। নতুন করে প্রেক্ষাগৃহে ফেরার পর আবারও বিশ্ব বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে মার্ভেলের এই বহুল আলোচিত সিনেমা।

আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে সিনেমাটি পুনরায় মুক্তি দেওয়া হয়। পুনর্মুক্তির আয়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট পুনরুদ্ধার করেছে মার্ভেল স্টুডিওর এই সিনেমাটি।

চলচ্চিত্রটির দ্বিতীয় সপ্তাহান্তে উত্তর আমেরিকার বক্স অফিস থেকে ৪ দশমিক ৪ মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজার থেকে আরও ১৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। এর ফলে পুনর্মুক্তির আয় যোগ করে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মোট বৈশ্বিক আয় দাঁড়িয়েছে আনুমানিক ২ দশমিক ৯২৫৫ বিলিয়ন মার্কিন ডলারে।

অন্যদিকে, জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-এর মোট বৈশ্বিক আয় ২ দশমিক ৯২৩৭ বিলিয়ন ডলার। খুব অল্প ব্যবধানে হলেও ‘অ্যাভাটার’-কে টপকে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় আবারও এক নম্বরে উঠে এসেছে ‘এন্ডগেম’।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

০৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘অ্যাভাটার’-এর রেকর্ড ভেঙে মুক্তির ৭ বছর পর বিশ্ব বক্স অফিসের শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

আপডেটের সময় : ১২:২৯:৫২ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬