নিউইয়র্ক ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে’, তৃতীয় কেমো শেষে সামিয়া

  • আপডেটের সময় : ০২:০৯:০৪ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। চিকিৎসার অংশ হিসেবে এবার তার তৃতীয় কেমোথেরাপি শেষ হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে হাসপাতালের শয্যা থেকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।

আগামী কয়েকটি দিন কঠিন হতে পারে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই উপস্থাপিকা।

হাসপাতালের শয্যা থেকে তোলা একটি ছবি পোস্ট করে সামিয়া লিখেছেন, ‘আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’

অক্টোবর ক্যানসার সচেতনতার মাস উল্লেখ করে সামিয়া ভক্তদেরও নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘নিজের শরীরের প্রতি সচেতন হোন। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা করবেন না; সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত চেক-আপ করুন। কারণ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।’

নিজের যত্ন নেওয়া ও সচেতন থাকাকেই নিজের প্রতি আসল ভালোবাসা বলে উল্লেখ করেছেন সামিয়া। তার এই পোস্টের পর ভক্ত ও শোবিজ অঙ্গনের অনেকেই তাকে সাহস জুগিয়েছেন।

মন্তব্যের ঘরে মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি, ফাহমিদা নবীসহ অনেকে সামিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও ভালোবাসার বার্তা দিয়েছেন।

প্রায় পাঁচ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার শনাক্ত হয়। পরে সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। তবে চলতি বছরে নতুন করে তার শরীরে ডিম্বাশয়ের (ওভারিয়ান) ক্যানসার শনাক্ত হয়। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া।

এর আগে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ায় মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথাও জানিয়েছিলেন সামিয়া।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে’, তৃতীয় কেমো শেষে সামিয়া

আপডেটের সময় : ০২:০৯:০৪ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬