নিউইয়র্ক ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা

  • আপডেটের সময় : ০১:১১:২৭ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের একাধিক সংস্করণে গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্তের দাবি করেছে ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বাইন্যান্স। প্রতিষ্ঠানটির আশঙ্কা, এ দুর্বলতাকে কাজে লাগিয়ে আইফোনে থাকা ক্ষতিকর অ্যাপ অন্য অ্যাপের সংরক্ষিত ব্যক্তিগত তথ্য ও ফাইল হাতিয়ে নিতে পারে। এতে পাসওয়ার্ড, ব্যক্তিগত নথি এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের গোপন তথ্য চুরির ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অ্যাপলের অ্যাপ স্টোরের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপ মুছে ফেলার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বাইন্যান্সের ভাষ্য অনুযায়ী, আইওএস ২৬ ও আইওএস ২৭-এর কয়েকটি সংস্করণে ‘ওয়র্স_কোয়েরি’ নামের একটি দুর্বলতা শনাক্ত হয়েছে। এর মাধ্যমে কোনো ক্ষতিকর অ্যাপ একই ডিভাইসে থাকা অন্য অ্যাপের ব্যক্তিগত ফাইলের নাগাল পেতে পারে। ফলে ব্যবহারকারীর অজান্তেই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের সুযোগ তৈরি হতে পারে।

সাধারণভাবে আইফোনে প্রতিটি অ্যাপের তথ্য ও ফাইল আলাদাভাবে সংরক্ষিত থাকে। ফলে একটি অ্যাপ অন্য অ্যাপের ব্যক্তিগত তথ্য সরাসরি ব্যবহারের সুযোগ পায় না। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এ ব্যবস্থাকে ‘স্যান্ডবক্সিং’ বলা হয়। তবে বাইন্যান্সের শনাক্ত করা ত্রুটির কারণে এই সুরক্ষাব্যবস্থা এড়িয়ে অন্য অ্যাপের ফাইলে প্রবেশ করা সম্ভব হতে পারে।

উল্লেখ্য, নিরাপত্তাত্রুটিটি নিজে কোনো ক্ষতিকর সফটওয়্যার নয়। তবে কোনো আইফোনে আগে থেকেই ম্যালওয়্যার বা ক্ষতিকর অ্যাপ থাকলে সেটি এ দুর্বলতাকে কাজে লাগিয়ে অন্য অ্যাপের ফাইল শনাক্ত, কপি কিংবা পরিবর্তন করতে পারে। বিশেষ করে অ্যাপলের অ্যাপ স্টোরের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপের ক্ষেত্রে ঝুঁকি বেশি বলে মনে করা হচ্ছে। কারণ, এসব অ্যাপ অ্যাপলের নির্ধারিত নিরাপত্তা যাচাইপ্রক্রিয়ার মধ্য দিয়ে যায় না।

এ দুর্বলতার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাইন্যান্স। প্রতিষ্ঠানটির আশঙ্কা, হ্যাকাররা ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে সংরক্ষিত রিকভারি ফ্রেজ ও প্রাইভেট কি হাতিয়ে নিতে পারে। এসব তথ্য ব্যবহার করে ডিজিটাল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। ফলে গোপন সংকেত চুরি হলে ব্যবহারকারীরা তাদের ক্রিপ্টোকারেন্সি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।

বাইন্যান্সের তথ্য অনুযায়ী, আইওএস ২৬.৭.১, আইওএস ২৭.০.১ এবং আইওএস ২৭.২ সংস্করণে এ ত্রুটি শনাক্ত হয়েছে। তবে গিটহাবে প্রকাশিত এক স্বাধীন সফটওয়্যার গবেষকের বিশ্লেষণে বলা হয়েছে, সমস্যাটি আইওএস ২৬-এর আরও কয়েকটি সংস্করণে থাকতে পারে। তার দাবি, আইওএস ২৬.০ থেকে ২৬.৭.২ পর্যন্ত সংস্করণগুলো এ দুর্বলতার আওতায় পড়তে পারে।

তবে এখন পর্যন্ত এ নিরাপত্তাত্রুটিকে কাজে লাগিয়ে কোনো সাইবার হামলা বা ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা নিশ্চিত হয়নি। ক্রিপ্টোডটনিউজকে দেওয়া বক্তব্যে বাইন্যান্সের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ওয়র্স_কোয়েরি’ ব্যবহার করে কোনো হামলাকারী ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে প্রবেশ করেছে কিংবা অর্থ চুরি করেছে, এমন ঘটনার প্রমাণ তাদের কাছে নেই।

এদিকে গত সোমবার আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। এতে আইওএস ২৬.৭.৩ ও আইওএস ২৭.২.১ সংস্করণসহ পুরোনো মডেলের আইফোনের জন্যও হালনাগাদ দেওয়া হয়েছে। অ্যাপলের প্রকাশিত নিরাপত্তা নোটে একাধিক দুর্বলতা সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এমন একটি ত্রুটিও রয়েছে, যার মাধ্যমে ক্ষতিকর অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহারের সুযোগ পেতে পারত। তবে ‘ওয়র্স_কোয়েরি’ নামের নির্দিষ্ট দুর্বলতাটি নতুন হালনাগাদে সংশোধন করা হয়েছে কি না, সে বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে  শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

ইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা

আপডেটের সময় : ০১:১১:২৭ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬