নিউইয়র্ক ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট

  • আপডেটের সময় : ১০:২২:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের নতুন সংস্করণ আইওএস ২৭ উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগে এর বিভিন্ন বেটা সংস্করণ পরীক্ষা চলছে। নতুন এই সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়ানো হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘সিরি এআই’, যা ব্যবহারকারীর সঙ্গে আরও স্বাভাবিকভাবে কথোপকথন করতে এবং ব্যক্তিগত প্রেক্ষাপট বুঝে বিভিন্ন কাজে সহায়তা করতে পারবে।

এ ছাড়া ক্যামেরা ব্যবহার করে আশপাশের বস্তু ও দৃশ্য সম্পর্কে তথ্য জানা, এআই দিয়ে ছবি সম্পাদনা, শিশুদের জন্য উন্নত নিরাপত্তা নিয়ন্ত্রণ, মেসেজেস ও মেইলে সিরির সহায়তা এবং লিকুইড গ্লাসের স্বচ্ছতা নিয়ন্ত্রণসহ বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হচ্ছে আইওএস ২৭-এ।

ক্যামেরা দিয়েই জানা যাবে আশপাশের তথ্য

আইওএস ২৭-এ ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সুবিধা আরও কার্যকর করা হয়েছে। ক্যামেরার ভিউফাইন্ডার থেকেই কোনো বস্তু বা দৃশ্য শনাক্ত করে সেটি সম্পর্কে তথ্য খোঁজা যাবে। ব্যবহারকারী কোনো বিষয় ক্যামেরায় দেখিয়ে সেটি সম্পর্কে প্রশ্নও করতে পারবেন। ফলে খাবারের ছবি তুলে এর উপাদান বা পুষ্টিগুণ সম্পর্কে জানা কিংবা গাছ ও বিভিন্ন বস্তু শনাক্ত করার মতো কাজ করা সম্ভব হবে।

শিশুদের আইফোন ব্যবহারে বাড়ছে নিয়ন্ত্রণ

অভিভাবকদের জন্য শিশুদের নিরাপদে আইফোন ব্যবহারের সুবিধাও বাড়ানো হয়েছে। অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের পাশাপাশি স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে আরও নির্দিষ্ট ব্যবস্থা থাকবে। শিশুরা কোন ধরনের কনটেন্ট দেখতে পারবে, কোন অ্যাপ ব্যবহার করতে পারবে এবং কতক্ষণ ফোন ব্যবহার করবে—এসব বিষয়ে অভিভাবকেরা আরও বিস্তারিত নিয়ন্ত্রণ দিতে পারবেন।

মেসেজ ও মেইলে লিখে দেবে সিরি

মেসেজেস ও মেইলের মতো অ্যাপেও সিরি এআইয়ের নতুন সুবিধা ব্যবহার করা যাবে। ব্যবহারকারী কী লিখতে চান, তা সংক্ষেপে জানালেই সিরি খসড়া তৈরি করে দিতে পারবে। এমনকি ব্যবহারকারীর লেখার ধরন, ভাষা, যতিচিহ্ন ও স্বর অনুসরণ করেও লেখা তৈরির চেষ্টা করবে। কথোপকথনের প্রেক্ষাপট বুঝে প্রয়োজনীয় কাজের পরামর্শ দেওয়ার পাশাপাশি কোনো বার্তায় অনুষ্ঠানের কথা থাকলে সেটি ক্যালেন্ডারে যুক্ত করার মতো কাজও করতে পারবে।

সাফারিতে ওয়েবপেজ পরিবর্তনের খবর

সাফারি ব্রাউজারে খোলা ট্যাবগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানোর সুবিধা থাকছে। ফলে একসঙ্গে অনেক ট্যাব খোলা থাকলেও প্রয়োজনীয় ওয়েবপেজ খুঁজে পাওয়া সহজ হবে। ‘নোটিফাই মি’ সুবিধার মাধ্যমে কোনো ওয়েবপেজে পরিবর্তন হলে সেটিও শনাক্ত করে ব্যবহারকারীকে জানানো যাবে।

এআই দিয়ে সহজ হবে ছবি সম্পাদনা

আইওএস ২৭-এ ছবি সম্পাদনায়ও এআইয়ের ব্যবহার বাড়ানো হয়েছে। ছবির অনাকাঙ্ক্ষিত বস্তু সরানো, ছবির প্রান্ত বাড়ানো কিংবা ছবির কাঠামো ও দৃষ্টিকোণ পরিবর্তনের মতো কাজ করা যাবে। ‘ক্লিন আপ’ সুবিধায় অপ্রয়োজনীয় বস্তু সরানো এবং ‘রিফ্রেম’ দিয়ে ছবির ফ্রেম ও দৃষ্টিকোণ পরিবর্তন করা যাবে। 

ইমেজ প্লেগ্রাউন্ডে আরও বাস্তব ছবি

অ্যাপলের ইমেজ প্লেগ্রাউন্ডেও আসছে পরিবর্তন। আগে তৈরি করা ছবিগুলো তুলনামূলকভাবে কার্টুন বা আঁকা ছবির মতো দেখালেও নতুন সংস্করণে আরও বাস্তবসম্মত ছবি তৈরির সুযোগ থাকবে। তৈরি করা ছবি পছন্দ না হলে নতুন নির্দেশনা দিয়ে সেটি পরিবর্তন করা যাবে। এমনকি ছবির নির্দিষ্ট অংশ নির্বাচন করে শুধু সেই অংশও পরিবর্তন করা সম্ভব হবে।

লিকুইড গ্লাসে নিয়ন্ত্রণ করা যাবে স্বচ্ছতা

আইওএস ২৭-এর লিকুইড গ্লাস নকশাতেও এসেছে নতুন সুবিধা। সেটিংস থেকে নতুন ট্রান্সপারেন্সি স্লাইডার ব্যবহার করে অ্যাপ ও ইউআই উপাদানগুলো কতটা স্বচ্ছ দেখাবে, তা ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী নির্ধারণ করতে পারবেন।

কবে আসবে আইওএস ২৭

অ্যাপলের তথ্যমতে, আইওএস ২৭ চলতি বছরের শরতে বিনা মূল্যের সফটওয়্যার আপডেট হিসেবে উন্মুক্ত হবে। নতুন আইফোনের সঙ্গে অপারেটিং সিস্টেমটি পাওয়া যাবে। চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগে নতুন সুবিধা পরীক্ষা করতে চাইলে ব্যবহারকারীরা অ্যাপলের বেটা কার্যক্রমে অংশ নিতে পারবেন। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য চূড়ান্ত সংস্করণ প্রকাশ পর্যন্ত অপেক্ষা করাই নিরাপদ।

যেসব আইফোনে চলবে

আইওএস ২৭ সমর্থিত আইফোনে সফটওয়্যার আপডেট হিসেবে পাওয়া যাবে। তবে আইওএস ২৭-এর সব এআই সুবিধা সব মডেলে পাওয়া যাবে না। অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ইন্টেলিজেন্স ও সিরি এআইয়ের সুবিধা আইফোন ১৬ সিরিজের পরের মডেলগুলো এবং আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্সে পাওয়া যাবে।

সফটওয়্যার হালনাগাদ করতে আইফোনের Settings > General > Software Update অপশনে যেতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

‘বসনিয়ার কসাইকে’ সামরিক মর্যাদা দিলো সার্বিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

০৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট

আপডেটের সময় : ১০:২২:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬