নিউইয়র্ক ১০:১২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ সৌরভ গাঙ্গুলি

  • আপডেটের সময় : ০২:০০:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলি। ২০২৭ আইপিএল মৌসুম সামনে রেখে তাকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বিভিন্ন ভূমিকায় যুক্ত গাঙ্গুলি। শুরুতে দলের পরামর্শক হিসেবে কাজ করেন তিনি। গত দুই মৌসুমে দিল্লির প্রধান কোচের দায়িত্বে ছিলেন হেমাং বাদানি।

বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব শেষ করার পর ভারতের পুরুষ ও নারী জাতীয় দলের পরিচালক হিসেবেও কাজ করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি।

দিল্লির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর গাঙ্গুলি বলেন, আইপিএলে কোচ হিসেবে কাজ করার জন্য তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। দিল্লি ক্যাপিটালস তার কাছে বিশেষ একটি ফ্র্যাঞ্চাইজি বলেও উল্লেখ করেন তিনি।

গাঙ্গুলি জানান, দলের মালিকপক্ষ, ব্যবস্থাপনা, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। নতুন দায়িত্বে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী, আত্মবিশ্বাসী ও আগ্রাসী দল গড়ে তোলার লক্ষ্য রয়েছে তার।

আইপিএলে এখনো শিরোপা জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস। ২০২০ সালে ফাইনালে উঠলেও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের। পরের মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও ফাইনালে উঠতে পারেনি দলটি।

২০২১ সালের পর আর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি দিল্লি। সর্বশেষ মৌসুমে অক্ষর প্যাটেল ও হেমাং বাদানির অধীনে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে দলটি। এবার গাঙ্গুলির অধীনে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জয়ের লক্ষ্য দিল্লির।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ সৌরভ গাঙ্গুলি

আপডেটের সময় : ০২:০০:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬