নিউইয়র্ক ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা

  • আপডেটের সময় : ০৬:৩৮:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তরা ফজরের নামাজের জন্য আজান দিতে মসজিদে যাওয়ার সময় কারিমুল ইসলাম (৫০) নামে এক মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ফজরের নামাজের আগে (ভোরে) ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের ঘোষগাতী গ্রামে এ ঘটনা ঘটে। আহত মুয়াজ্জিন ঘোষগাতী গ্রামের আবুল কাসেমের ছেলে।

এলাকাবাসী সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবারে ভোরে মুয়াজ্জিন কারিমুল ইসলাম গ্রামের মসজিদে ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু তার আসতে দেরি দেখে মসজিদের ইমাম আব্দুল্লাহ তাকে ডাকতে তার বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে তিনি একটি পুকুর পাড়ে কারিমুল ইসলামকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন।

তার চিৎকারে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফজরের নামাজের আগে দুর্বৃত্তদের সঙ্গে মুয়াজ্জিনের দেখা হয়ে যায় এবং তিনি তাদেরকে চিনতে পারেন। এতে তারা মুয়াজ্জিনকে হত্যার উদ্দেশে গলা কেটে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা

আপডেটের সময় : ০৬:৩৮:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬