নিউইয়র্ক ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নেই: ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে ইসি সচিব

  • আপডেটের সময় : ০৪:৪১:২৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আদালতের বিষয় নিয়ে মন্তব্য করার এখতিয়ার তার নেই।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিটের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার আমার নেই।’

এর আগে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইসির সিনিয়র সচিব জানান, অলি আহমেদের দুটি এবং মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্রই যথার্থ পাওয়া গেছে।

তিনি বলেন, আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করছে দাবি করে তা সংশোধনের প্রস্তাব দিয়েছে ১১ দলীয় জোট। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি ভবিষ্যতে সংসদ বিবেচনা করতে পারে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের আগে এ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর এবং এতে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নেই: ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে ইসি সচিব

আপডেটের সময় : ০৪:৪১:২৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬