নিউইয়র্ক ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিকান প্রজাতন্ত্রে স্বর্ণ খনি ধসে ১০৭ প্রাণহানি

  • আপডেটের সময় : ০৮:২৩:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সিএআর) পশ্চিমাঞ্চলের জামবোই এলাকায় ক্যামেরুন সীমান্তের কাছে একটি সোনার খনিতে ভূমিধসে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে এই দুর্ঘটনা ঘটে এবং এতে এখন পর্যন্ত ধসে পড়া স্তূপ থেকে ১০৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকাজ অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এএফপিকে সেড্রিক এমবাঙ্গো নামের এক খনি শ্রমিক জানান, মাটি পুরোপুরি ধসে বহু মানুষ চাপা পড়েছেন এবং এখনো অনেকে মাটির নিচে আটকা রয়েছেন।

ক্যামেরুনের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর গ্রোগোয়ার মভঙ্গো দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে অন্তত তিনজন ক্যামেরুনের নাগরিক রয়েছেন। তাদের মরদেহ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা চলছে এবং জামবোই দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আহত জীবিতদের দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সিএআর-এর বাবুয়া শহরের হাসপাতালে নেওয়া হয়েছে বলে এএফপি সূত্রে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাবুয়ার সরকারি কৌঁসুলি জানান, শ্রমিকরা কাজ করার সময় কয়েকটি ভূগর্ভস্থ সুরঙ্গ ভেঙে পড়ায় এই ধসের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ওই অঞ্চলে হাতে চালিত প্রথাগত খনি শিল্প স্থানীয় বাসিন্দাদের আয়ের প্রধান উৎস হলেও অনিরাপদ কাজের পরিবেশ এবং ভারী বৃষ্টির কারণে মাটি দুর্বল হয়ে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে।

সূত্র: বিবিসি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আফ্রিকান প্রজাতন্ত্রে স্বর্ণ খনি ধসে ১০৭ প্রাণহানি

আপডেটের সময় : ০৮:২৩:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬