নিউইয়র্ক ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ট্যাংকার বিস্ফোরণ হরমুজ প্রণালিতে 

  • আপডেটের সময় : ০৫:২৯:৩৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ১৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকার থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় জাহাজ ও এর নাবিকেরা নিরাপদ আছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ওমানের কুমজার উপকূলের কাছে এ ঘটনার খবর তারা পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

একটি বিজ্ঞপ্তিতে ইউকেএমটিও জানায়, ঘটনাটি ওমানের কুমজার থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটেছে এবং এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

ট্যাংকারের মাস্টার জানিয়েছেন, প্রণালি অতিক্রম করার সময় তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে বিবৃতিতে উল্লেখ করে ইউকেএমটিও।

তবে ট্যাংকারটির নাবিকেরা নিরাপদ আছেন এবং জাহাজটিরও কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয় প্রাপ্ত প্রতিবেদনে।

যদিও ঘটনার কারণ বা বিস্ফোরণের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইউকেএমটিও।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আবারও ট্যাংকার বিস্ফোরণ হরমুজ প্রণালিতে 

আপডেটের সময় : ০৫:২৯:৩৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬