নিউইয়র্ক ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না’

  • আপডেটের সময় : ০৭:৫৩:২৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের কোনো বাধা দিয়ে বা বালুর ট্রাক দিয়ে আটকে রাখা যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূইয়া লিখেছেন, ‘বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না।’এদিকে বুধবার মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে রওনা দিয়ে বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। এসময় বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দীন পাটওয়ারী ও ডা. মাহমুদা জাহান মিতুসহ অন্য নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে দীর্ঘ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হন তারা। এছাড়া হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তাতেও বৃষ্টিতে ভিজে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা।

এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জ জেলা শহরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় এনসিপি। অন্যদিকে জেলা যুবদলও একই দিনে সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না’

আপডেটের সময় : ০৭:৫৩:২৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬