নিউইয়র্ক ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা নিয়ে ‘ঘৃণা’ ছড়ালেই দেশ থেকে বহিষ্কার: মিলেই

  • আপডেটের সময় : ০৭:৫৭:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা বা দেশটির জাতীয় প্রতীক নিয়ে ঘৃণা ছড়ানো কিংবা অবমাননাকর মন্তব্য করা বিদেশিদের ভিসা বাতিল, প্রবেশে নিষেধাজ্ঞা বা দেশ থেকে বহিষ্কারের ক্ষমতা দিয়ে একটি জরুরি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পর আর্জেন্টিনার ফুটবল দল ও সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠলে বিশ্বজুড়ে দেশটির সমালোচনা শুরু হয়। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয় যে দেশের বিরুদ্ধে শত্রুতামূলক প্রচারণার জবাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যারা আর্জেন্টিনার ওপর আক্রমণ করবে তাদের দেশে স্থান দেওয়া হবে না।

গত ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর মাঠে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়, যার ফলে ফিফা আর্জেন্টিনার তিন খেলোয়াড় ও এক কোচের বিরুদ্ধে অসদাচরণের তদন্ত শুরু করেছে। এ ছাড়া গ্যালারিতে বৈষম্যমূলক স্লোগান ও বার্তার বিষয়েও ফিফা পৃথক অনুসন্ধান চালাচ্ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চরম বিতর্ক তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে ব্রাজিল, মেক্সিকো ও মার্কিন ডেমোক্রেটিক পার্টির বামপন্থীদের অর্থায়নে এই আর্জেন্টিনা-বিরোধী প্রচারণা পরিচালিত হচ্ছে। এসব কটূক্তি ও অভিযোগের জের ধরে ব্রাজিল ইতোমধ্যেই নিজেদের রাষ্ট্রদূতকে বুয়েনস আইরেস থেকে ফেরত তলব করেছে।

জরুরি এই অধ্যাদেশে রাজনৈতিক, একাডেমিক বা নাগরিক গঠনমূলক সমালোচনাকে সংসংবিধান স্বীকৃত হিসেবে ছাড় দেওয়া হলেও ‘ঘৃণা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি। ফলে অভিবাসন কর্তৃপক্ষ পর্যটক বা বিদেশি বাসিন্দাদের সামাজিক মাধ্যমের ইতিহাস পরীক্ষা করবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আর্জেন্টিনা নিয়ে ‘ঘৃণা’ ছড়ালেই দেশ থেকে বহিষ্কার: মিলেই

আপডেটের সময় : ০৭:৫৭:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬