নিউইয়র্ক ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি 

  • আপডেটের সময় : ০৫:৩৩:২১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক হাজার ৩০০ জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) আল আকসা প্রাঙ্গণে অমুসলিমদের ইবাদত নিষিদ্ধ থাকার দীর্ঘদিনের নিয়ম ভেঙে এই প্রবেশের ঘটনা ঘটে বলে জেরুজালেম গভর্নরেটের বরাতে জানা গেছে।

জেরুজালেম গভর্নরেট জানায় যে ইসরায়েলি পুলিশ প্রায় ১৫০ জনের আলাদা দল তৈরি করে বসতি স্থাপনকারীদের প্রাঙ্গণে ঢোকার অনুমতি দেয়। সেখানে তারা তালমুদিক রীতিনীতি পালন, গান গাওয়া ও উচ্চস্বরে প্রার্থনার পাশাপাশি পূর্ব অংশের চত্বরে সাষ্টাঙ্গে প্রণিপাত বা ‘এপিক প্রোস্ট্রেশন’ সম্পন্ন করে।

একই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী আল আকসার প্রবেশপথ ও পুরোনো শহরজুড়ে কঠোর কড়াকড়ি আরোপ করে সাধারণ ফিলিস্তিনিদের প্রবেশে বাধা সৃষ্টি করে। ভোরের প্রার্থনায় কেবল অল্প কিছু ফিলিস্তিনি যোগ দিতে পেরেছিলেন এবং পরবর্তীতে ইসরায়েলি পুলিশ বেশ কয়েকজন ফিলিস্তিনি মুসল্লির ওপর হামলা চালায় বলে গভর্নরেট উল্লেখ করেছে।

ঐতিহাসিক চুক্তি অনুযায়ী মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসায় কেবল মুসলিমদেরই প্রার্থনার অধিকার রয়েছে, যা ফিলিস্তিনি জাতীয়তাবাদের অন্যতম প্রতীক। তবে ইহুদি ধর্মেও অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত এই চত্বরে খ্রিষ্টপূর্ব ৭০ অব্দে রোমানদের হাতে প্রাচীন মন্দির ধ্বংসের স্মৃতিতে টিশা বি’আব পালন করা হয়।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পারমাণবিক চুক্তির জন্য ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে সৌদি আরবকে: ট্রাম্প

দিল্লিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ফের সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট

২৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি 

আপডেটের সময় : ০৫:৩৩:২১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬