নিউইয়র্ক ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

  • আপডেটের সময় : ০৬:২৫:৫৫ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ৬২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডিত আসামিদের করা আপিলের শুনানি আপিল বিভাগে শুরু হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।

মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে গাজীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার রায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঘোষণা করেন। রায়ে বিএনপির নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কারাগারে মারা যান।

নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স, জেল আপিল এবং আসামিদের করা আপিলের শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট রায় দেন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ ছয়জনের মৃত্যুদণ্ড এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। এছাড়া সাতজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং ১১ জনকে খালাস দেওয়া হয়।

হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা দণ্ডিত আসামিদের মধ্যে শহীদুল ইসলাম শিপু পরবর্তীতে কারাগারে মারা যান। এরপর দণ্ডিত আসামিরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেই আপিলের শুনানিই এখন আপিল বিভাগে চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

আপডেটের সময় : ০৬:২৫:৫৫ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬