নিউইয়র্ক ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপীয় জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

  • আপডেটের সময় : ০৮:৫২:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলো রুশ পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ জব্দ করলে তার জবাবে ইউরোপের জাহাজ জব্দের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বুধবার (১২ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন জানান, রাশিয়া যেখানে প্রয়োজন ও উপযুক্ত মনে করবে সেখানেই পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় জাহাজ বাজেয়াপ্ত করতে প্রস্তুত রয়েছে।

ইউরোপীয় নিষেধাজ্ঞা অমান্য করে রুশ তেল বহনকারী তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের জাহাজগুলো সম্প্রতি বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আটকে রাখার পর পুতিনের এই প্রতিক্রিয়া সামনে এল। 

ইউরোপীয় ইউনিয়নের পাস হওয়া নতুন নীতি অনুযায়ী জব্দ করা তেল বা অন্যান্য পণ্য বিক্রি করার অধিকার দেওয়া হয়েছে, যাকে পুতিন ‘জলদস্যুতা ও ডাকাতি’ বলে আখ্যা দিয়েছেন। এই বিষয়ে উপযুক্ত জবাব দিতে তিনি ইতিমধ্যেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রশান্ত মহাসাগরীয় বহরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

একই অনুষ্ঠানে পুতিন সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে এশিয়া প্যাসিফিক অঞ্চল এবং আর্কটিকে নিজেদের প্রভাব বিস্তার করে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তোলেন। তিনি জানান, রাশিয়ান সীমান্তের কাছে নতুন সামরিক-রাজনৈতিক জোট গঠনসহ নতুন নতুন অস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে, যা রাশিয়ার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

প্রশান্ত মহাসাগরে রাশিয়ার এই নৌমহড়া অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার আসন্ন যৌথ সামরিক মহড়ার ঠিক এক সপ্তাহ আগে। এই অঞ্চলের উত্তেজনা বৃদ্ধির পেছনে পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যকার সামরিক সহযোগিতা বৃদ্ধি পাওয়াকে দায়ী করছে কিয়েভ ও সিউল।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি অভিযোগ করেছেন, রাশিয়া ইউক্রেনে প্রাণঘাতী বিমান হামলায় উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ও সেনা ব্যবহার করছে, যা পূর্ব এশিয়ার দেশগুলোর জন্যও বিপদজনক।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইউরোপীয় জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

আপডেটের সময় : ০৮:৫২:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬