নিউইয়র্ক ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপীয় মহারণে মাঠে নামছে রিয়াল, সিটি ও আর্সেনাল

  • আপডেটের সময় : ১২:০০:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার দৌড়ে মাঠে নামছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। রাতের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে রাত ২টায় এমিরেটস স্টেডিয়ামে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে আর্সেনাল। 

পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করতে জয়ের বিকল্প নেই গানারদের সামনে। একই সময়ে ঘরের মাঠে ইতালিয়ান ক্লাব নাপোলির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে নামবে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া লস ব্লাঙ্কোসরা। 

এছাড়া, রাত ২টার অন্য ম্যাচে ফেইনুর্ড খেলবে পোর্তোর বিপক্ষে, লাইপজিগ আতিথ্য দেবে ফরাসি ক্লাব লেন্সকে। ইতালিয়ান ক্লাব কোমো লড়বে গ্রিসের এথেন্সের বিরুদ্ধে এবং স্লোভান ব্রাতিস্লাভার প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিস। রাত ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। 

তুরস্কের উত্তপ্ত মাঠে গ্যালাতাসারাইয়ের মুখোমুখি হবে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। একই সময়ে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটের আতিথ্য নেবে অস্ট্রিয়ান ক্লাব লাস্ক।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইউরোপীয় মহারণে মাঠে নামছে রিয়াল, সিটি ও আর্সেনাল

আপডেটের সময় : ১২:০০:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬