নিউইয়র্ক ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী

  • আপডেটের সময় : ০৯:১১:৩৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাগেরহাটে মতবিনিময় সভা চলাকালে একাধিকবার মুঠোফোন বেজে ওঠা ও কথা বলায় জেলা সিভিল সার্জন আ স মো. মাহবুবুল আলমের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একপর্যায়ে তাকে সভাকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত দুই দপ্তরের কর্মকর্তা ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, আইনমন্ত্রীর কাছাকাছি বসেছিলেন সিভিল সার্জন মাহবুবুল আলম। মন্ত্রীর ডান পাশে ছিলেন জেলা প্রশাসক, খুলনা রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার।

সভা চলাকালে সিভিল সার্জনের মুঠোফোন কয়েকবার বেজে ওঠে। একপর্যায়ে তিনি ফোন নিয়ে সভাকক্ষের বাইরেও চলে যান।

সর্বশেষ আইনমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় আবারও সিভিল সার্জনের মুঠোফোন বেজে ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে তাকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, “এই, আপনি, সিভিল সার্জন সাহেব, ইউ গেট আউট ফ্রম দিস রুম। আপনি চারবার টেলিফোন… এখান থেকে নেমেছেন, উঠছেন, এই করেছেন। ইউ আর নট টু বিজি লাইক আদার পিপল। জাস্ট গেট আউট ফ্রম দিজ রুম।”

এ সময় পেছন থেকে একজনকে ‘বের হন’ বলতে শোনা যায়। এরপর নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান সিভিল সার্জন মাহবুবুল আলম।

তখন আইনমন্ত্রী বলেন, “দিস ইজ ইনডিসেন্ট, দিজ ইস আ মিস কন্ডাক্ট। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? বসেন, এখানে। ফোনটা বন্ধ করে বসেন।”

পরে আইনমন্ত্রী বলেন, “আপনি, চারবার এখান থেকে বসছেন-উঠছেন, বক্তাদের অ্যাটেনশন আপনি ডাইভার্ট করেছেন। আমরা এখানে সিরিয়াস বিজনেসে বসছি।”

অনুষ্ঠানে আইনমন্ত্রীর ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী

আপডেটের সময় : ০৯:১১:৩৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬