নিউইয়র্ক ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের

  • আপডেটের সময় : ০৯:০৭:২৬ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে না নেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে পিটিশন দায়ের করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

 শনিবার (২২ আগস্ট) পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা সুপ্রিম কোর্টে গিয়ে ইমরান খানের বোন উজমা খান ও আইনজীবী উজাইর ভান্ডারির সঙ্গে যৌথভাবে এ পিটিশন দাখিল করেন। গত মঙ্গলবার আদালত ইমরান খানকে ইসলামাবাদের বেসরকারি শিফা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল।

কিন্তু গতকাল শুক্রবার ভোরে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে কড়া নিরাপত্তায় সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করার পর আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।

সরকারের এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, শিফা হাসপাতালের সামনে ও যাওয়ার পথে পিটিআই নেতা-কর্মীদের ভিড়ের কারণে নিরাপত্তাজনিত বড় ঝুঁকি তৈরি হয়েছিল। তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে পিআইএমএসে নেওয়া হয়। তিনি আরও দাবি করেন, শিফা হাসপাতালের চিকিৎসকরাও পিআইএমএসে উপস্থিত ছিলেন।

পিটিআইয়ের পিটিশনে সুপ্রিম কোর্টের মঙ্গলবারের আদেশ লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ জারি, আদালতে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ এবং আইন অনুসারে শাস্তি দেওয়ারও অনুরোধ করা হয়েছে। এছাড়া ইমরান খানকে দ্রুত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা নিশ্চিত করার এবং আদালতের আদেশ বাস্তবায়নে একজন আদালত কর্মকর্তা বা স্থানীয় কমিশন নিয়োগের আবেদনও করা হয়েছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের

আপডেটের সময় : ০৯:০৭:২৬ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬