নিউইয়র্ক ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইমাম–রিজওয়ানকে সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

  • আপডেটের সময় : ০৩:৫৮:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দুই ক্রিকেটার ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানকে  জিজ্ঞাসাবাদ করেছে দেশটির ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লাহোরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইফো। 

লর্ডসে দ্বিতীয় টেস্টে হারের পর পাকিস্তান দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটারের মধ্যে ছিলেন রিজওয়ান ও ইমাম। দুজনকেই এনসিসিআইএর পক্ষ থেকে তলব করা হয়েছিল। তাদের মধ্যে অন্তত একজন কয়েক ঘণ্টা সেখানে ছিলেন বলে জানিয়েছে ক্রিকইনফো।

তবে কী কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা এখনো জানা যায়নি। এটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিজস্ব তদন্তের সঙ্গে সম্পর্কিত কি না, সেটিও জানা যায়নি।

চলতি সপ্তাহের শুরুতে পিসিবি জানিয়েছিল, শৃঙ্খলা ও আচরণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খতিয়ে দেখতে তারা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। তবে তখন কোনো ক্রিকেটারের নাম জানানো হয়নি। পিসিবি বলেছিল, তাদের নিয়মকানুন মেনেই এই তদন্ত পরিচালনা করা হচ্ছে।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, অন্তত একজন ক্রিকেটারকে এনসিসিআইএ একটি প্রশ্নপত্র দিয়েছে। সেটির উত্তর দিয়ে আগামী সপ্তাহে সংস্থাটিতে জমা দিতে বলা হয়েছে।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর দল থেকে সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেওয়া হয়।

দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন—মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতির দায়ে বাংলাদেশি নারীর কারাদণ্ড

শনিবার শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন

১১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইমাম–রিজওয়ানকে সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

আপডেটের সময় : ০৩:৫৮:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬