নিউইয়র্ক ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ভুলে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বললেন ট্রাম্প

  • আপডেটের সময় : ১০:৩৭:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পরিবর্তে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তার এ মন্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ কয়েক মাস আগে একটি মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এ তথ্য জানিয়েছে ইএএসও টুডে।

ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান আমাদের দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।’ তিনি আরও দাবি করেন, এক ঘণ্টার মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবং সেগুলোর সবই প্রতিহত করা হয়।

তবে জাপানের সংবাদমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, ট্রাম্প সম্ভবত বক্তব্য দিতে গিয়ে ভুলবশত ইরানের পরিবর্তে জাপানের নাম উচ্চারণ করেছেন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা মিত্র জাপানকে তিনি ইরানের সঙ্গে গুলিয়ে ফেলেছেন।

কিয়োডো নিউজ আরও উল্লেখ করে, যুক্তরাষ্ট্র ও জাপান দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী। চীন ও উত্তর কোরিয়ার মতো দেশের বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হয়েছে। একই সময়ে জাপান ইরানের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র জানায়, আরব সাগরে ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কাছে একটি ড্রোন আক্রমণাত্মকভাবে এগিয়ে এলে সেটি ভূপাতিত করা হয়। ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার কিছু সময় পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, যার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা হয়। বর্তমানে সেই সংঘাত চতুর্থ মাসে প্রবেশ করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানকে ভুলে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বললেন ট্রাম্প

আপডেটের সময় : ১০:৩৭:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬