নিউইয়র্ক ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ওপর আস্থা নেই যুক্তরাষ্ট্রের, চুক্তি মানা নিয়ে সংশয় রুবিওর

  • আপডেটের সময় : ০৯:০৮:০৬ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফিলিপাইনে চলমান আসিয়ান সম্মেলনে ইরানের বিরুদ্ধে সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২২ জুলাই)  তিনি ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও সেখান দিয়ে যাওয়া জাহাজ থেকে টোল আদায়ের দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

একইসঙ্গে, দুই দেশের মধ্যে আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে তেহরানের ব্যাখ্যাকে ভিত্তিহীন ও ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন রুবিও।

সম্মেলনে রুবিওর এই কঠোর বক্তব্যের পর কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক পল মাসগ্রেভ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বক্তব্যটি কিছুটা গতানুগতিক মনে হলেও এর কূটনৈতিক তাৎপর্য অনেক বেশি।

তিনি আরও বলেন, কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলো যখন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এড়াতে জোরালো চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই সময় ওয়াশিংটনের এমন কঠোর অবস্থান শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলছে।

মাসগ্রেভ বলেন, সবাই চায় কূটনীতি সফল হোক এবং শান্তি ফিরুক। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা হলো, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো আস্থা নেই। নতুন কোনো চুক্তি হলেও তেহরান তা মেনে চলবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।

তিনি আরও যোগ করেন, একদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীরা শান্তির পথ খোলা রাখার চেষ্টা করছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে একের পর এক নেতিবাচক মন্তব্য ও অভিযোগ আসছে।

রাষ্ট্রবিজ্ঞানী পল মাসগ্রেভ স্বীকার করেন, আন্তর্জাতিক এই জটিল পরিস্থিতিতে তিনি সাধারণত খুব বেশি আশাবাদী হতে পারেন না। রুবিওর বক্তব্যের পর বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে তার সংশয় আরও বেড়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

২৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানের ওপর আস্থা নেই যুক্তরাষ্ট্রের, চুক্তি মানা নিয়ে সংশয় রুবিওর

আপডেটের সময় : ০৯:০৮:০৬ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬