নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

  • আপডেটের সময় : ১২:৫৭:৪৬ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত তিনজন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে এক্সিওস।

বেনিয়ামিন নেতানিয়াহুর অন্যতম ঘনিষ্ঠ বিশ্বস্ত রোমান গফম্যানের এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইরানে পুনরায় যুদ্ধ শুরুর জন্য চাপ সৃষ্টি করে চলেছেন।

সূত্র জানিয়েছে, গফম্যান সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করছেন এবং হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাত করতে তার মিয়ামি যাওয়ার কথা রয়েছে। তবে মোসাদ, সিআইএ এবং হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

নেতানিয়াহুর যুদ্ধ পুনরায় শুরু করার চাপ এখন পর্যন্ত প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। একজন মার্কিন কর্মকর্তার মতে, গত ৫ নভেম্বরের এক ফোনালাপে তারা ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলেন।

এর পরিবর্তে চুক্তি করার সুযোগ খোঁজার পাশাপাশি ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপের অভিযান চালিয়ে যাওয়ার জন্য সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ‘আমি এটি অবিলম্বে শেষ করতে পারতাম। যেসব দেশকে আমি সুরক্ষা দিতে চাই, তাদের অনুরোধে আমরা কিছুটা দীর্ঘ উপায়ে, কিছুটা সভ্যভাবে এটি করছি।’

তিনি আরও বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে যেন আপাতত পরিস্থিতি যেভাবে আছে সেভাবেই থাকতে দেওয়া হয়, কারণ ইরান ভেঙে পড়ছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন—সবাই অপেক্ষা করার সময়কালটি বেশি পছন্দ করবে।’

এদিকে গত ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচনের পর পার্লামেন্টে নিজের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। তার বিরোধী গ্যাডি আইজেনকোট নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেও তিনি তা সফলভাবে করতে পারবেন কি না তা এখনো স্পষ্ট নয়।

সূত্র জানিয়েছে, এই পরিস্থিতিতে ইসরায়েলি বিরোধী দলের নেতারা আশঙ্কা করছেন যে আইজেনকোটের প্রচেষ্টাকে দুর্বল করার জন্য নেতানিয়াহু ইরানে হামলা চালানোর চেষ্টা করতে পারেন অথবা ইরানকে ইসরায়েলে হামলা চালাতে উসকে দিতে পারেন। আইজেনকোট সফল হলে নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হবেন।

বৃহস্পতিবার নেতানিয়াহু আইজেনকোটের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করে তাকে ইরান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। আইজেনকোটের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে যে তিনি মনে করেন না বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের প্রয়োজন রয়েছে।

আইজেনকোট শুক্রবার এক বিবৃতিতে জানান, তিনি এই সপ্তাহে নেতানিয়াহু এবং তার সামরিক সচিবের সঙ্গে বৈঠক করেছেন এবং সরকার পরিবর্তনের সময় প্রধানমন্ত্রীর কার্যক্রমে ‘কোনো তদারকির অভাব হতে দেব না’ বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

আইজেনকোট বলেন, ‘আমার কাছে ইসরায়েলের নিরাপত্তা অন্য যেকোনো বিবেচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটি কখনোই রাজনৈতিক পুঁজি অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত নয়। সব পদাধিকারীর কাছেও আমি এটিই প্রত্যাশা করি।’

সূত্র: এক্সিওস

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

আপডেটের সময় : ১২:৫৭:৪৬ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬