নিউইয়র্ক ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ডোনাল্ড ট্রাম্প

  • আপডেটের সময় : ০৫:০৭:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক থেকে ইরানের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে পাত্তাই দিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তেহরানের এই ঘোষণায় ওয়াশিংটনের ‘কিছুই যায় আসে না'[। তবে সমঝোতা চুক্তি ভাঙলেও ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করাই মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য ও সর্বোচ্চ অগ্রাধিকার বলেন ট্রাম্প।

শনিবার (১৮ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক এবং সেটি আর কার্যকর না রাখার বিষয়ে তেহরানের ঘোষণার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, আমার কিছুই যায় আসে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য একটাই ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সামরিক সংঘাতের অবসান ঘটাতে জুনের মাঝামাঝি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ওই অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সম্প্রতি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে এবং প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা ইরাক সীমান্তবর্তী খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এমকিউ-৯ রিপার একটি দূরনিয়ন্ত্রিত চালকবিহীন যুদ্ধবিমান, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়।

সূত্র: ইকোনমিক টাইমস

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ডোনাল্ড ট্রাম্প

আপডেটের সময় : ০৫:০৭:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬