নিউইয়র্ক ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুকে পূর্ণ সমর্থন ট্রাম্পের

  • আপডেটের সময় : ০২:৪৩:১৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আসন্ন ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন মেয়াদে ক্ষমতায় আসার লড়াইয়ে প্রবীণ এই প্রধানমন্ত্রীর জন্য মার্কিন প্রেসিডেন্টের এই সমর্থন বড় ধরনের বড় প্রভাব ফেলবে।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তায় ট্রাম্প জানান, তীব্র বিরোধিতার মুখেও ‘বিবি নেতানিয়াহু’ শক্ত, সাহসী ও দূরদর্শী ভূমিকা রেখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছ থেকে যেমন অংশীদার প্রত্যাশা করে নেতানিয়াহু ঠিক তেমনই একজন নেতা উল্লেখ করে ট্রাম্প পুনর্নির্বাচনে তাকে নিজের সম্পূর্ণ সমর্থন দেওয়ার কথা নিশ্চিত করেন।

লিঙ্কুড পার্টি থেকে প্রকাশিত একটি ভিডিওতে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, তারা একসঙ্গে ‘ইরানকে দুমড়ে-মুচড়ে দিয়েছেন’ এবং পুনর্নির্বাচিত হলে আগামী দুই বছর বা তারও কম সময়ে ইরানের হুমকি চিরতরে দূর করতে ট্রাম্পের সঙ্গে কাজ করবেন।

রোববার ট্রাম্পের জোরালো সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ নেতানিয়াহু লিখেছেন, দুই দেশ একসঙ্গে মিশন সম্পন্ন করবে। এই নির্বাচনকে নেতানিয়াহুর ওপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে এবং তিনি ভোটারদের ট্রাম্পের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনার আহ্বান জানিয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুকে পূর্ণ সমর্থন ট্রাম্পের

আপডেটের সময় : ০২:৪৩:১৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬