নিউইয়র্ক ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনে ইয়েমেনে ১১০ হামলা সৌদি আরবের

  • আপডেটের সময় : ০২:৪৬:৫৭ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সৌদি সামরিক বাহিনী ২৪ ঘণ্টার ব্যবধানে ইয়েমেনজুড়ে ১১০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক বিবৃতিতে তিনি এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

মুখপাত্র স্থানগুলোর বিবরণ দিয়ে জানান, রাজধানী সানাসহ হুদায়দাহ, তাইজ, আমদান, হাজ্জাহ, সায়দা, আল-জওফ, আল-ধালে এবং মারিব গভর্নরেটের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলাগুলো চালানো হয়।

এই ব্যাপক বোমাবর্ষণে নারী ও শিশুসহ ৩০ জনেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি উত্তেজনা বৃদ্ধির পর থেকে সৌদি বাহিনী ইয়েমেনে এ পর্যন্ত মোট ২ হাজার ৬৫২টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইয়াহিয়া সারি তার বক্তব্যে যুক্ত করেন।

সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এক দিনে ইয়েমেনে ১১০ হামলা সৌদি আরবের

আপডেটের সময় : ০২:৪৬:৫৭ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬