নিউইয়র্ক ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরাঞ্চলের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত: নাহিদ ইসলাম

  • আপডেটের সময় : ০৪:৪৮:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে ধারাবাহিকভাবে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিকল্পিতভাবে কুড়িগ্রাম ও রংপুরসহ উত্তরাঞ্চলের বড় বড় উন্নয়ন প্রকল্প ও বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের বেশিরভাগ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় বর্তমান সরকার এ অঞ্চলকে উন্নয়নের ক্ষেত্রে অবহেলা করছে। তিনি বলেন, উত্তরাঞ্চলের জন্য এখন পর্যন্ত কোনো বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়নি, যা আঞ্চলিক বৈষম্যকে আরও প্রকট করে তুলেছে।

কৃষিখাতের বর্তমান সংকট নিয়ে নাহিদ ইসলাম বলেন, কৃষকদের জন্য প্রবর্তিত ‘কৃষক কার্ড’ কেবল আর্থিক সহায়তার একটি মাধ্যম মাত্র, যা কৃষির মৌলিক সমস্যার সমাধান করতে পারবে না। বরং এই কার্ডকে ঘিরে নতুন করে দুর্নীতির সুযোগ তৈরির আশঙ্কা প্রকাশ করেন তিনি। কুড়িগ্রামের আলু চাষিদের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, পর্যাপ্ত হিমাগার না থাকায় প্রতি বছর বিপুল পরিমাণ আলু নষ্ট হচ্ছে। সিন্ডিকেট ভেঙে কৃষি খাতে আধুনিকায়ন এবং সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে নাহিদ ইসলাম বলেন, উত্তরাঞ্চলের মানুষ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রংপুরের শহীদ আবু সাঈদের মতো সাহসী সন্তানেরা আত্মত্যাগ করেছেন। বৈষম্যবিরোধী এই আন্দোলনে অবদান রাখলেও বাজেটে উত্তরাঞ্চলের জন্য কার্যকর কোনো উদ্যোগ না থাকায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া জুলাই আন্দোলনে নিহত কুড়িগ্রামের রাজিব হাসানের মা জান্নাতুল ফেরদৌসসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ এতে অংশ নেন। বক্তারা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ অনুসরণ করে কৃষক ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় নতুন নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

উত্তরাঞ্চলের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত: নাহিদ ইসলাম

আপডেটের সময় : ০৪:৪৮:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬