নিউইয়র্ক ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

  • আপডেটের সময় : ০৪:৫১:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় সংসদের বিরোধীদল। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় নেতারা এই আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিও অনুরোধ জানিয়েছেন তারা।

জাতীয় সংসদে বিরোধীদলীয় মুখপাত্র নাজিবুর রহমান বলেন, এইচএসসি পরীক্ষা নিয়ে বর্তমানে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সমাধানে সরকারের পক্ষ থেকে কার্যকর ও আন্তরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দেশের শিক্ষার পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শান্ত থেকে ধৈর্য ধারণের অনুরোধ জানান।

এদিকে, বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে সংসদের বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, চলমান সংকটের দায়ভার পুরোপুরি সরকারের। রাতের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

এইচএসসি পরীক্ষার পাশাপাশি দেশের চলমান বিচারিক ও সাংবিধানিক প্রক্রিয়া নিয়েও কথা বলেন বিরোধীদলীয় হুইপ। সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের দেওয়া ব্যাখ্যা মোটেও সন্তোষজনক নয়।

সংবিধান সংশোধনের বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি সংবিধানে যে ধরনের সংশোধনীর পরিকল্পনা করছে, তা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করবে না। সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘বিএনপি যদি অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়, তবে তাদের পরিণতিও ভালো হবে না।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

আপডেটের সময় : ০৪:৫১:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬