নিউইয়র্ক ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একই ফ্লাইট নম্বরে আকাশে দুই বিমান,বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা

  • আপডেটের সময় : ০৫:৩৮:১৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতের কিছু পর এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমেরিকান এয়ারলাইনসের দুটি উড়োজাহাজ একই ফ্লাইট নম্বর ২৪৮২ নিয়ে প্রায় একই সময়ে আকাশে উঠে পড়ে। একটু দেরি হলেই বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারত। তবে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দ্রুত সিদ্ধান্তের কারণে দুই বিমানের যাত্রীরা নিরাপদে রক্ষা পান।

ঘটনাটি ঘটে শুক্রবার মধ্যরাতের কিছু পর। একটি বিমান শিকাগো থেকে ফিনিক্সে অবতরণ করছিল, অন্যটি ফিনিক্স থেকে শিকাগোর উদ্দেশে উড্ডয়ন করেছিল। সাধারণত এই রুটে যাওয়া ও আসার ফ্লাইট ভিন্ন সময়ে চলে। কিন্তু আবহাওয়ার কারণে শিকাগো থেকে আসা ফ্লাইটটি দেরি হওয়ায় দুই বিমান একই সময়ে ফিনিক্সের আকাশসীমায় চলে আসে।

কন্ট্রোলার বিষয়টা ধরতে পেরে রেডিওতে দুই বিমানকে আলাদা করে ডাকতে শুরু করেন। একটিকে বলেন ‘অ্যামেরিকান ২৪৮২ অন দ্য অ্যারাইভাল’, অন্যটিকে ‘অ্যামেরিকান ২৪৮২ অন দ্য ডিপার্টার’। এতে পাইলটরা বুঝতে পারেন কোন নির্দেশ কোন বিমানের জন্য। অবতরণরত বিমানটিকে উড্ডয়নরত বিমানের উপরে নিরাপদ উচ্চতায় রাখা হয় এবং ফিনিক্স থেকে ছাড়া বিমানটিকে বেশি উপরে না ওঠার নির্দেশ দেওয়া হয়। পাইলটদের একে অপরের বিমান দেখার সুযোগও করে দেওয়া হয়।

দুই বিমান নিরাপদে একে অপরকে অতিক্রম করার পর অবতরণরত বিমানের পাইলট কন্ট্রোলারকে তার দক্ষতার প্রশংসা করেন। কন্ট্রোলার জবাবে বলেন, পরিস্থিতি খুবই খারাপ হতে পারত, তবে শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে।

প্রায় ২৫ বছরের অভিজ্ঞ ওই কন্ট্রোলার জানিয়েছেন, একই কলসাইন নিয়ে দুটি বিমানকে এভাবে কাছাকাছি দেখার ঘটনা তিনি আগে কখনো দেখেননি। বিমান চলাচল বিশেষজ্ঞরাও বলছেন, এ ধরনের ভুল খুবই বিরল। বিশেষজ্ঞ স্টিভ অ্যারোইর মতে, সম্ভবত এয়ারলাইনসের ডিসপ্যাচ সেন্টারে কেউ খেয়াল করেননি যে দুটি একই নম্বরের ফ্লাইট একই সময়ে আকাশে থাকবে। তিনি বলেন, এমন ভুল হওয়া উচিত নয়। তবে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ পরিস্থিতি সামাল দিতে পেরেছে।

ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও আমেরিকান এয়ারলাইনস। এয়ারলাইনস জানিয়েছে, কন্ট্রোলার ও পাইলটদের সতর্কতা ও পেশাদারিত্বের কারণে দুই বিমানের মধ্যে নিরাপদ দূরত্ব সবসময় বজায় ছিল এবং কোনো দুর্ঘটনা ছাড়াই ফ্লাইট দুটি নিরাপদে চলেছে।

এ ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, একই সময়ে একই কলসাইন ব্যবহার করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। কন্ট্রোলারের নির্দেশনায় বিভ্রান্তি তৈরি হলে তা বড় নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, আহত অন্তত ৫ জন

হরমুজ দখলের বিষয়ে ‘মজা’ করেছেন ট্রাম্প: মার্কিন সংবাদমাধ্যম

১৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

একই ফ্লাইট নম্বরে আকাশে দুই বিমান,বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা

আপডেটের সময় : ০৫:৩৮:১৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬