নিউইয়র্ক ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একই মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

  • আপডেটের সময় : ০৬:৪৬:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তার দায়িত্ব পাওয়ার ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে দুই প্রতিমন্ত্রী কাজ করবেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। 

টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া হুমায়ুন কবির মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে হুমায়ুন কবিরের দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে জন্ম নেওয়া হুমায়ুন কবির শৈশবেই যুক্তরাজ্যে পাড়ি জমান। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নীতি নির্ধারণে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

হুমায়ুন কবির যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। এরপর লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই), ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক তিনটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

এদিকে হুমায়ুন কবিরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শামা ওবায়েদ ইসলাম। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় তিনি এ দায়িত্ব পান। নতুন দফতর বণ্টনের পরও তিনি একই পদে বহাল থাকছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, জানালার কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

২২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

একই মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আপডেটের সময় : ০৬:৪৬:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬