নিউইয়র্ক ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একটুর জন্য রাশিয়ার ড্রোন হামলা থেকে রক্ষা পেল জেলেনস্কির বিমান

  • আপডেটের সময় : ১১:৪৪:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি বিমান মলদোভা থেকে উড্ডয়নের সময় একটুর জন্য একটি ড্রোনের আঘাত থেকে রক্ষা পেয়েছে। বুধবার (৯ সেপ্টেমর) নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্তোরে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

পরবর্তী সময়ে মলদোভা সরকারের একজন মুখপাত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার ইউক্রেনীয় প্রেসিডেন্টের বিমান উড্ডয়নের আগে এই ঘটনা ঘটে এবং এতে একটি রুশ ড্রোন জড়িত ছিল। তিনি আরও জানান, ড্রোন সতর্কতার কারণে আকাশসীমা বন্ধ থাকায় বিমানটি বিলম্বে রওনা হয় এবং ড্রোনটি মলদোভান ভূখণ্ডে ভেঙে পড়ার পর বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।

ওসলো সফরকালে জেলেনস্কি নরওয়ের প্রধানমন্ত্রী স্তোরের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার পাশাপাশি প্রতিরক্ষা খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠকে অংশ নেন। ইউরোপীয় অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ফ্রেয়া’ জোরদার এবং যৌথভাবে বাস্তবায়নের বিষয়ে তারা আলোচনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি উল্লেখ করেন, ইউরোপের আকাশ সুরক্ষা দেওয়া সবার যৌথ দায়িত্ব এবং এই প্রকল্পের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রথম ব্যবহারিক ফল পাওয়ার বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।

এই ঘটনার দিনই ইউক্রেনীয় আঞ্চলিক কর্মকর্তারা জানান, ইউক্রেন-মলদোভা সীমান্ত এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

একটুর জন্য রাশিয়ার ড্রোন হামলা থেকে রক্ষা পেল জেলেনস্কির বিমান

আপডেটের সময় : ১১:৪৪:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬