নিউইয়র্ক ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এপিএসসির উপদেষ্টা হলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন

  • আপডেটের সময় : ০৪:৩০:১৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ১৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিএসসি) উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। পুলিশ ক্রীড়া ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্ব এবং অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ আন্তর্জাতিক দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপিএসসির চেয়ারপারসন মিসেস নির্মলা রাওয়াত স্বাক্ষরিত এক আনুষ্ঠানিকপত্রে শামীমা পারভীনের অভিজ্ঞতা ও পুলিশ ক্রীড়ায় তার অবদানের প্রশংসা করা হয়েছে।

উপদেষ্টা হিসেবে শামীমা পারভীন এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থার মধ্যে ক্রীড়া সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক জোরদারে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।আন্তর্জাতিক এ দায়িত্বে মনোনীত হওয়ায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এপিএসসির উপদেষ্টা হলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন

আপডেটের সময় : ০৪:৩০:১৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬