নিউইয়র্ক ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার জুলাইয়ের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর হোসেন

  • আপডেটের সময় : ০৪:৫৩:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৩১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ বিষয়ে ট্রাইব্যুনালে একটি আবেদন জমা দেয় প্রসিকিউশন। সেখানে তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

গত ১৬ জুলাই ৪৫ বছর পর রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মোজাফফর হোসেনকে। পরদিন ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। জুলাই হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। তার সাথে কথোপকথনের সূত্র ধরে জুলাই হত্যাকাণ্ডে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এবার জুলাইয়ের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর হোসেন

আপডেটের সময় : ০৪:৫৩:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬