নিউইয়র্ক ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পেল ওমান

  • আপডেটের সময় : ১২:১০:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শেষ দল হিসেবে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ওমান। বুধবার (৪ নভেম্বর) রাতে লিগ-২ এর শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৪২ রানে হারে ওমান। তারপরও আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর আট দলের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকায় বাছাই পর্বের টিকিট পায় ওমান। 

৩৬ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট আছে ওমানের। একই চিত্র নামিবিয়ারও। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে থেকে ওমান বিশ্বকাপের বাছাই পর্বে জায়গা করে নেয়। ওমানের রান রেট -০.২২৪। পঞ্চম স্থানে থাকা নামিবিয়ার রান রেট -০.২২৪। 

তবে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলবে বিশ্বকাপের যৌথ আয়োজক নামিবিয়া। লিগ ২-এ পয়েন্ট টেবিলের শেষ চার দল হিসেবে নামিবিয়ার সঙ্গে প্লে-অফে খেলবে- নেপাল, আরব আমিরাত ও কানাডা।

লিগ-২ এর পয়েন্ট টেবিলের প্রথম চার দল সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে। সেরা চারের মধ্যে থেকে ওমানের পাশাপাশি বাছাই পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। সমান ৩৬ ম্যাচ খেলে যুক্তরাষ্ট্র ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, স্কটল্যান্ড ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং নেদারল্যান্ডস ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল।

আগামী বছর ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ১৪টি দল নিয়ে ১২টি ভেন্যুতে মোট ৫৭ ম্যাচ হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা আল-সাইয়েদের

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পেল ওমান

আপডেটের সময় : ১২:১০:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬