নিউইয়র্ক ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতার প্রেমের যত গল্প

  • আপডেটের সময় : ১২:১৫:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ব্যক্তিজীবন বরাবরই আলোচনায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম থেকে শুরু করে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি-বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে সব সম্পর্কের খবর সত্যি ছিল না। কোনোটি গুঞ্জন হিসেবেই রয়ে গেছে, আবার কোনো সম্পর্কের কথা নিজেই প্রকাশ করেছেন এই অভিনেত্রী। আজ তার ৫১তম জন্মদিনে ফিরে দেখা যাক সেই সম্পর্কগুলোর কথা।

২০১৩ সালে ওয়াসিম আকরামের সঙ্গে সুস্মিতার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০০৮ সালে একটি নাচের রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করার সময় তাদের পরিচয়। তবে বিয়ের খবর অস্বীকার করে সুস্মিতা জানিয়েছিলেন, আকরাম তার বন্ধু এবং বন্ধুই থাকবেন। আকরামও খবরটিকে ভিত্তিহীন বলে জানান।

বলিউডে অভিষেকের সময় চিত্রনাট্যকার বিক্রম ভাটের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন ওঠে সুস্মিতার। পরে অভিনেতা রণদীপ হুদার সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ২০০৬ সালে শুরু হওয়া সেই সম্পর্ক প্রায় তিন বছর স্থায়ী হয়েছিল। এ ছাড়া নির্মাতা মুদাসসর আজিজ ও মুম্বাইয়ের ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সঙ্গেও তার প্রেমের খবর প্রকাশিত হয়।

মডেল রেহমান শালের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বেশ আলোচিত। ২০২১ সালের ডিসেম্বরে ইনস্টাগ্রামে তাদের বিচ্ছেদের খবর নিজেই জানান অভিনেত্রী। তবে প্রেমের সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব অটুট থাকার কথা উল্লেখ করেন তিনি।

২০২২ সালের জুলাইয়ে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সুস্মিতার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে তাদের প্রেমের সম্পর্কের কথা জানান। বিষয়টি নিয়ে বিয়ের গুঞ্জন ছড়ালে সুস্মিতা স্পষ্ট করেন, তার বিয়ে হয়নি, এমনকি আংটিবদলও হয়নি।

১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া ও একই বছর মিস ইউনিভার্সের মুকুট জিতে পরিচিতি পান সুস্মিতা। ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর ‘আরিয়া’ সিরিজ দিয়ে অভিনয়ে ফেরেন। ব্যক্তিজীবনে ২০০০ সালে রেনে এবং ২০১০ সালে আলিশাহ নামে দুই কন্যাসন্তান দত্তক নেন এই অভিনেত্রী।

২০২৪ সালে রিয়া চক্রবর্তীর অনুষ্ঠান ‘চ্যাপ্টার ২’-এ নিজের প্রেমজীবন নিয়ে কথা বলতে গিয়ে সুস্মিতা জানান, প্রায় তিন বছর ধরে কোনো প্রেমের সম্পর্কে নেই তিনি।

সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জসহ দেশজুড়ে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বিশ্বের জন্য উন্মুক্ত রাশিয়া: পুতিন

১৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতার প্রেমের যত গল্প

আপডেটের সময় : ১২:১৫:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬