নিউইয়র্ক ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৪

  • আপডেটের সময় : ০৫:৪৭:৫২ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ১৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৯৩৫ জন। এখনো ৩২০ জন নিখোঁজ রয়েছেন। দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ইউএনজিআরডির বরাতে শনিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। 

ইউএনজিআরডি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ভূমিকম্পে ২৯৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগের হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা ছিল ২৮৮ জন। অর্থাৎ নতুন করে আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিখোঁজ ৩২০ জনের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছে। পাশাপাশি আহতদের চিকিৎসা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

দুর্যোগ মোকাবিলায় জাতীয় পর্যায়ে জরুরি কার্যক্রম সমন্বয় করছে ইউএনজিআরডি। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ করে হতাহত ও ক্ষয়ক্ষতির হিসাব নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করাকে এখন উদ্ধার তৎপরতার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় জনবল ও উদ্ধার সরঞ্জাম পাঠানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের সহায়তা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

ভূমিকম্পে বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণও যাচাই করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জরুরি প্রয়োজন চিহ্নিত করে সেগুলো পূরণে কাজ করছেন সংশ্লিষ্টরা।

তবে হতাহতের বর্তমান সংখ্যা চূড়ান্ত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় আরও মৃত, আহত বা নিখোঁজ মানুষের তথ্য সামনে আসতে পারে। বিভিন্ন এলাকার তথ্য যাচাই শেষে হতাহত ও ক্ষয়ক্ষতির হিসাবেও পরিবর্তন আসতে পারে।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জরুরি সেবাদানকারী সংস্থার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৪

আপডেটের সময় : ০৫:৪৭:৫২ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬