নিউইয়র্ক ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় সুপারমার্কেটে ২০ জনকে জিম্মি করে রেখেছে অস্ত্রধারীরা

  • আপডেটের সময় : ০১:২৭:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার কার্তাহেনা শহরের একটি সুপারমার্কেটে অন্তত ২০ জনকে জিম্মি করে রেখেছে একদল অস্ত্রধারী। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

পুলিশ ও প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, কার্তাহেনার একটি শপিং মলে নগদ অর্থ পরিবহনের কাজে ব্যবহৃত সুরক্ষিত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারীরা পাশের আন্তর্জাতিক সুপারমার্কেট চেইন ‘এক্সিতো’র একটি শাখায় প্রবেশ করে। পরে সেখানে থাকা লোকজনকে জিম্মি করে তারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে সুপারমার্কেটের ভেতরে থাকা ৩০ জনকে জিম্মি করা হয়েছিল। পরবর্তী সময়ে তাদের মধ্য থেকে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে বাকি ২০ জন অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে রয়েছেন।

ঘটনার পরপরই সুপারমার্কেটটির বাইরে বিপুলসংখ্যক পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জিম্মিদের নিরাপদে উদ্ধারে বিভিন্ন বিশেষায়িত ইউনিট কাজ করছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পুলিশ।

এখন পর্যন্ত জিম্মি কিংবা জিম্মিকারীদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, জিম্মিদের উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনারও আশ্বাস দিয়েছেন তিনি।

প্রেসিডেন্টের দাবি, অস্ত্রধারীরা মাদক পাচারকারী কোনো গোষ্ঠীর সদস্য। এদিকে কার্তাহেনার পাশাপাশি দেশটির ভিলাভিসেনসিও শহরেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সেখানে এর আগের রাতে একটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। সরকারের ধারণা, ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করা ফার্ক বিদ্রোহীদের একটি বিচ্ছিন্ন অংশ ওই হামলার সঙ্গে জড়িত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে সুপারমার্কেটের ভেতরে কয়েকজনকে হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকতে দেখা গেছে। তবে ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় এক বিবৃতিতে সুপারমার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রুপো এক্সিতো জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। প্রতিষ্ঠানটির কাছে মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরায়েলকে 

স্বর্ণের দামে আবারও বড় পতন

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কলম্বিয়ায় সুপারমার্কেটে ২০ জনকে জিম্মি করে রেখেছে অস্ত্রধারীরা

আপডেটের সময় : ০১:২৭:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬